Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ডালখোলায় সিপিএম নেতার রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: এক সিপিএম নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ডালখোলার পাতনোর এলাকায়। মৃত ব্যক্তির নাম মহম্মদ রফিক (৫৯)। তাঁর বাড়ি ডালখোলা থানার রহতপুর এলাকায়। সূত্রের খবর, স

ডালখোলায় সিপিএম নেতার রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শেষ আপডেট: 15 February 2021 06:46

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: এক সিপিএম নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ডালখোলার পাতনোর এলাকায়। মৃত ব্যক্তির নাম মহম্মদ রফিক (৫৯)। তাঁর বাড়ি ডালখোলা থানার রহতপুর এলাকায়। সূত্রের খবর, সোমবার সকালে উত্তর পাতনোর এলাকায় একটি পেট্রোল পাম্পের পিছনে ভুট্টাক্ষেতের পাশে রফিকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, রফিকের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। স্থানীয়দের জিজ্ঞাসা করা হচ্ছে। মৃতের পরিবারের অভিযোগ, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ একটা ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান রফিক। রাতে আর ফেরেননি। অনেক খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। তারপরে আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিকল্পনা করেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয় সিপিএম নেতা আশিস ঘোষ জানিয়েছেন, “রফিকের কোনও শত্রু ছিল না। কে বা কারা ওকে মারল সেটা বুঝতে পারছি না। প্রকৃত খুনিকে ধরার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছি আমরা। পুলিশ ডগ স্কোয়াড ব্যবহার করে তদন্ত করবে বলে জানিয়েছে।” উত্তর দিনাজপুরের সিপিএম জেলা সম্পাদক অপূর্ব পালের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে রফিককে। রাজ্যে এখন আর আইনের শাসন নেই। শাসক দল সন্ত্রাস ও নৈরাজ্যের পরিবেশ তৈরি করেছে বলেই অভিযোগ তাঁর। অবশ্য এই অভিযোগের পরে করণদিঘির তৃণমূল বিধায়ক মনোদেব সিনহা জানিয়েছেন, “এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। কারণ দুষ্কৃতীদের কোনও দল হয় না। আমরা পুলিশকে বলেছি নিরপেক্ষ তদন্ত করার জন্য। তবেই প্রকৃত খুনি ধরা পড়বে।” সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

```