Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা সতর্কতা: ক্লাস বন্ধের নির্দেশ পেয়েই হস্টেল ছাড়ার ধুম আইআইটিতে, শিবপুরেও বন্ধ হল ক্লাস

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি খড়্গপুরের পরে এবার করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতার জন্য বন্ধ রাখা হচ্ছে হাওড়ার শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। আজ শনিবার সেনেটের বৈঠকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে আগ

করোনা সতর্কতা: ক্লাস বন্ধের নির্দেশ পেয়েই হস্টেল ছাড়ার ধুম আইআইটিতে, শিবপুরেও বন্ধ হল ক্লাস

শেষ আপডেট: 14 March 2020 11:30

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি খড়্গপুরের পরে এবার করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতার জন্য বন্ধ রাখা হচ্ছে হাওড়ার শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। আজ শনিবার সেনেটের বৈঠকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ক্লাস বন্ধ রাখা হবে। আইআইইএসটি শিবপুরের ডিরেক্টর পার্থসারথি চক্রবর্তী এদিন বলেন, “দশ দিন পরে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে হস্টেল খালি করার কথা বলা হয়নি। তবে সাবধানতার জন্য কোনও পড়ুয়া মনে করলে নিজের বাড়িতে থাকতে পারে। যারা বাইরে আছে তাদের হস্টেলে ফিরতে নিষেধ করা হয়েছে। পড়াশোনার যাতে সমস্যা না হয় সেজন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে।” করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতার জন্য আইআইটি খড়্গপুর অনলাইন পড়াশোনা চালু করে দিয়েছে। বাড়তি সতর্কতার জন্য ক্যাম্পাস খালি করে দেওয়ার নির্দেশিকাও জারি করেছে। নির্দেশিকা জারি হতেই ক্যাম্পাস ছাড়া শুরু করে দিয়েছেন আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা। করোনা সংক্রমণ মোকাবিলায় বাড়তি সর্তকতা অবলম্বন করে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ৩১ মার্চ পর্যন্ত সেমিনার ও ওয়ার্কশপের মতো অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি স্থগিত রাখার নির্দেশিকা জারি করে খড়্গপুর আইআইটি। ঘোষণা করা হয় যে অনলাইনেই মিলবে ক্লাসরুমের সুবিধা। শনিবার সকাল থেকে ছুটির আবেদন জানিয়ে হস্টেল খালি করতে শুরু করে দেন পড়ুয়ারা। সংক্রমণ রুখতে জোর কদমে প্রচার চালানো হচ্ছে ক্যাম্পাসে। https://www.youtube.com/watch?v=elgTMQEiAV8 বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও বিজ্ঞপ্তি জারি করে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সেমিনার বাতিল করে দিয়েছে। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত ৩০ মার্চ অবধি সব পরীক্ষা স্থগিত করে দিয়েছে বিশ্বভারতী।

```