Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিনামূল্যে চাল-গম বিতরণ শুরু হতেই ভাঙল লক্ষ্মণরেখা, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি আসানসোলে

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে মানুষকে স্বস্তি দিতে প্রত্যেক রেশন কার্ডপিছু বিনামূল্যে চাল-গম দেওয়া শুরু হতেই ভেঙে গেল প্রশাসনের টেনে দেওয়া লক্ষ্মণরেখা। বুধবার সকালে আসানসোল দক্ষিণ থানার রাহা লেনের কাছে একটা রেশন দোকানে গ্রাহকদের ভিড় সামলা

বিনামূল্যে চাল-গম বিতরণ শুরু হতেই ভাঙল লক্ষ্মণরেখা, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি আসানসোলে

শেষ আপডেট: 1 April 2020 06:47

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে মানুষকে স্বস্তি দিতে প্রত্যেক রেশন কার্ডপিছু বিনামূল্যে চাল-গম দেওয়া শুরু হতেই ভেঙে গেল প্রশাসনের টেনে দেওয়া লক্ষ্মণরেখা। বুধবার সকালে আসানসোল দক্ষিণ থানার রাহা লেনের কাছে একটা রেশন দোকানে গ্রাহকদের ভিড় সামলাতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় পুলিশকর্মীদের। গ্রাহকদের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয় পুলিশকর্মীদের। লকডাউনের সময় প্রত্যেক রেশন কার্ডধারীকে বিনামূল্যে চাল ও গম সরবরাহ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই প্রত্যেককে দাঁড়াতে অনুরোধ করা হয়েছিল। বুধবার থেকে তার উল্টো ছবি দেখা গেল আসানসোলের রেশন দোকানে। সকাল থেকেই বিভিন্ন রেশন দোকানে ভিড় উপচে পড়ে। ভিড়ের আন্দাজ করে আগে থেকেই নির্দিষ্ট দূর্ত অন্তর গোল দাগ কেটে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে কিন্তু প্রশাসনের সেই দাগকে তোয়াক্কা না করে ভিড় জমতে থাকে রাহা লেনের কাছে একটা রেশন দোকানে। তখন গ্রাহকদের ভিড় সামলাতে যান পুলিশকর্মীরা। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বললেই লোকজন বচসা শুরু করে দেন। এমনকি পুলিশের সঙ্গে গ্রাহকদের হাতাহাতি পর্যন্ত বেধে যায়। পরে তাঁরা সমস্যা বুঝতে পারেন এবং রেশনের ব্যাগ লাইনে রেখে নিজেরা নির্দিষ্ট দূরত্ব মেনে কিছুটা দূরে দাঁড়ান। শুরু হয় রেশন দেওয়া। রাজ্যে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ রাজ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭। তারপরেও অবশ্য লোকের মধ্যে সচেতনতার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

```