Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের কালোবাজারির অভিযোগ, দুর্নীতিদমনে রাজ্যের বিভিন্ন শহরে সক্রিয় পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: করোনা থেকে সতর্কতার জন্য প্রয়োজনীয় দু’টি জিনিসই এখন বাজারে অমিল – হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। এনিয়ে কালোবাজারির অভিযোগও উঠতে শুরু করেছে তাই রাজ্যের বিভিন্ন শহরের দোকানে দোকানে ঘুরলেন দুর্নীতিদমন শাখার পুলিশ আধিকারিকরা। এই

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের কালোবাজারির অভিযোগ, দুর্নীতিদমনে রাজ্যের বিভিন্ন শহরে সক্রিয় পুলিশ

শেষ আপডেট: 18 March 2020 12:03

দ্য ওয়াল ব্যুরো: করোনা থেকে সতর্কতার জন্য প্রয়োজনীয় দু’টি জিনিসই এখন বাজারে অমিল – হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। এনিয়ে কালোবাজারির অভিযোগও উঠতে শুরু করেছে তাই রাজ্যের বিভিন্ন শহরের দোকানে দোকানে ঘুরলেন দুর্নীতিদমন শাখার পুলিশ আধিকারিকরা। এই দুটি জিনিসই নির্ধারিত দামের দ্বিগুণ বা আরও বেশি দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে বলে খবর পেয়েছে প্রশাসন। মুর্শিদাবাদের কান্দি শহরে বিভিন্ন দোকানের বাইরে মাস্ক কেনার জন্য লম্বা লাইন দেখা যায় মঙ্গলবার থেকেই। “অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই” বলে প্রশাসনের তরফে প্রচার করা হলেও লোকে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই মাস্ক কিনে রাখতে চাইছেন। সেই সুযোগে একশ্রেণীর লোক কালোবাজারি করতে শুরু করে দিয়েছে বলে অভিযোগ। গুজবে কান দিয়ে অনেকে মাস্ক কিনতে শুরু করেছেন। ওষুধের দোকানের পাশাপাশি তাই এখন মাস্ক বিক্রি করতে শুরু করে দিয়েছে মণিহারি দোকানগুলিও। একটি বিশেষ ধরনের মাস্কের দাম সবচেয়ে বেশি। এই ধরনের মাস্কের দাম ১৬০ থেকে ১৮০ টাকা পর্যন্ত হলেও কোথাও কোথাও তা বিকোচ্ছে ৪০০ টাকা পর্যন্ত দরে। ১৫ টাকা থেকে ২০ টাকা দামের মধ্যে যে সার্জিক্যাল মাস্ক পাওয়া যায় তাও এখন ৩০ টাকা থেকে ৪০ টাকায় বিকোচ্ছে বলে অভিযোগ। এলাকার এক ওষুধ বিক্রেতা বলেন, “মানুষ না বুঝে নানা ধরনের মাস্ক কিনতে আসছেন আমাদের কাছে। আমরাও চাহিদা মতো মাস্কের জোগান দিচ্ছি বাইরে থেকে এনে। তাই দামও পড়ছে কোনও কোনও ক্ষেত্রে সাধারণ মাস্কের চেয়ে ছ’ থেকে সাত গুণ বেশি।” কান্দির বাসিন্দা স্বপন দাস বলেন, “চারদিকে যা পরিস্থিতি চলছে তাতে আমাদের জেলায় যেকোনও মুহূর্তে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিতে পারে বলে আমরা মনে করছি। তাই আগাম সর্তকতা হিসাবেই এই মাস্ক বেশি টাকা দিয়ে কিনতে বাধ্য হচ্ছি আমরা।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, “কেবল আশঙ্কার জেরে মাস্ক পরে ঘুরলেই হবে না তার চেয়ে অনেক বেশি প্রয়োজন উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলা।” মাস্কের কালোবাজারি নিয়ে কান্দি পুরসভার প্রধান অপূর্ব সরকার বলেন, “পুরসভার পক্ষ থেকে এলাকায় সকলকে আমরা সজাগ করে দিয়েছি যাতে কেউ নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দিয়ে এই সংকটের সময়ে মাস্কের কালোবাজারি না করেন।” মেদিনীপুর শহরেও মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ উঠেছে। এই দুটি জিনিস বেশ কয়েকটি ওষুধের দোকানে দ্বিগুণ দামে বিকোচ্ছে বলে খবর পেয়েই তৎপর হয়ে ওঠেন পুলিশকর্মীরা। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। বিভিন্ন দোকানের স্টক তাঁরা মিলিয়ে দেখেন এবং দোকানিদের সতর্ক করেন। মাস্কের কালোবাজারি রুখতে বুধবার সকাল এগারোটা থেকে মালদহের ইংলিশবাজার শহরে বিভিন্ন ওষুধের দোকানে ঘোরেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশকর্মীরা। দোকানগুলি যাতে বাড়তি দাম নিয়ে মাস্ক বিক্রি না করে সে ব্যাপারে দোকানিদের তাঁরা পরামর্শ দেন। মালদহের কোনও দোকানে এখন এই মাস্ক নেই বললেই চলে।

```