Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের আগে বাজার সারতে হুলুস্থুল, বাড়তি দাম দিয়েও মিলছে না আনাজ, ঘরে ফেরার ধুম

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ রুখতে আজ সোমবার বিকেল থেকে শুরু হচ্ছে লকডাউন। আগের দিন রবিবার ছিল জনতা কার্ফু। এই অবস্থায় চার দিনের রসদ সংগ্রহ করতে জেলায় জেলায় বিভিন্ন বাজারে ভিড় শুরু হয়েছে। বাড়তি চাহিদার সুযোগে বাজারে কোনও কোনও পণ্যের দাম

লকডাউনের আগে বাজার সারতে হুলুস্থুল, বাড়তি দাম দিয়েও মিলছে না আনাজ, ঘরে ফেরার ধুম

শেষ আপডেট: 23 March 2020 05:44

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ রুখতে আজ সোমবার বিকেল থেকে শুরু হচ্ছে লকডাউন। আগের দিন রবিবার ছিল জনতা কার্ফু। এই অবস্থায় চার দিনের রসদ সংগ্রহ করতে জেলায় জেলায় বিভিন্ন বাজারে ভিড় শুরু হয়েছে। বাড়তি চাহিদার সুযোগে বাজারে কোনও কোনও পণ্যের দাম অন্য দিনের চেয়ে একটু বেশি বলেও অভিযোগ উঠতে শুরু করেছে। বাজারে কেউ বেশি দাম নিচ্ছেন কিনা তা সরেজমিন খতিয়ে দেখতে জলপাইগুড়ির দিনবাজার ও স্টেশনবাজারে সকাল থেকে পুলিশের নজরদারি দেখা যায়। এই দু’টি বাজারে আনাজের দাম অন্যদিনের মতোই। সকাল ন’টার পর থেকে শব্জির বাজারে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। মাছের বাজারে ভিড় এদিন বেশ কমই ছিল। লোকজন আগে থেকেই রেশন তুলে রেখেছেন বলে মুদিখানার দোকানগুলিতে ভিড় তেমন নেই। ‘পাড়ার দোকান’ সকাল থেকেই খুলেছে। জামাকাপড়, গয়না প্রভৃতির দোকান প্রায় খোলেইনি। যোগুলো খুলেছে সেখানে সকাল থেকে কোনও খদ্দেরই নেই। স্থানীয় পুরসভা ও জেলা প্রশাসন করোনাভাইরাস নিয়ে মাইকে করে সচেতনতামূলক প্রচার করছে। একই সঙ্গে লকডাউন নিয়েও অযথা আতঙ্কিত না হতে অনুরোধ করা হচ্ছে। রাস্তায় টোটোর সংখ্যা বেশ কম। লোকজনও তেমন নেই। সব ভিড় বাজারে। [caption id="attachment_198675" align="aligncenter" width="1280"] করোনা সতর্কতায় প্রচার জলপাইগুড়িতে[/caption] মেদিনীপুর জেলায় অবশ্য অন্য ছবি। রাস্তাঘাট স্বাভাবিক না বলে ভিড় বলাই ভাল। যাঁরা ভিনরাজ্য থেকে ফিরেছেন তাঁরা ঘরে ফেরার জন্য ভোর থেকে বাসস্ট্যান্ডে। অনেক বাসের ছাদেও লোক উঠতে দেখা গেছে। রাস্তায় টোটো চলছে অন্যদিনের মতোই। বিপদের সময়ে কোনও জিনিসই বাড়তি দামে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন বেশিরভাগ ব্যবসায়ী তবে অনেকে বাড়তি দু’পয়সা লাভের জন্য দাম বাড়িয়ে বিক্রি করছেন। বাজারে আনাজের চাহিদা বেশি থাকায় অনেকে বাড়তি দিতে চাইলেও আনাজ পাননি বলে শোনা যাচ্ছে। মেদিনীপুর শহর সকালে ছিল অন্যদিনের মতো স্বাভাবিক ও ব্যস্ত। বাজারগুলিতে বাড়তি ভিড় ছিল। মালদার চিত্তরঞ্জন মার্কেট, নেতাজি মার্কেট, রথবাড়ি বাজার, মকদমপুর বাজার সহ বেশ কযেকটি বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো। লোকজনকে মূলত সব্জি চাল ডাল ও আটা কিনতে দেখা গেছে। গাড়ি ঘোড়া চলছে খুবই কম। অধিকাংশ বড় বাজার বন্ধ থাকতে পারে তাই ছোট বাজারগুলিতে কিছু পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন লোকজন। তাই তাড়াতাড়ি আনাজ কিনে নিতে চাইছেন। প্রতিটি আনাজের দামই কেজিপ্রতি পাঁচ থেকে দশ টাকা বেশি দামে বিক্রি হয়েছে সকাল থেকে। পাঁঠার মাংসের দাম বেড়েছে কেজিতে পঞ্চাশ টাকা। প্রতিটি মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ টাকা থেকে ৩০ টাকা। পূর্ব বর্ধমানের কালনার চকবাজার বাজারে দাম সামান্য বেড়েছে। গাড়িঘোড়া অন্যদিনের তুলনায় কম। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে বিভিন্ন বাজারে। প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই প্রচার চলছে করোনাভাইরাস নিয়ে। হাওড়ার কালীবাবুর বাজারে বেশ ভিড় ছিল। কদমতলা ও রামরাজাতলা বাজারেও তাই। কম হলেও এদিন সকাল থেকে বিভিন্ন রুটে বাস চলেছে। তবে বহু দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় টোটোর সংখ্যাও কম। আজ বিকেল থেকে লকডাউন। তবে তার আগেই লোকজন বাড়িতে ঢুকে পড়তে চাইছেন।

```