Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রেড জোনেরও আবার তিনটে ভাগ হবে রাজ্যে, কোথায় কী খুলবে ঠিক করবে পুলিশ: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েক ঘণ্টা আগে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, বাংলায় রেড জোনের জেলাগুলিকে তিনটি জোনে ভাগ করা হবে। তা হ

রেড জোনেরও আবার তিনটে ভাগ হবে রাজ্যে, কোথায় কী খুলবে ঠিক করবে পুলিশ: মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 12 May 2020 13:04

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েক ঘণ্টা আগে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, বাংলায় রেড জোনের জেলাগুলিকে তিনটি জোনে ভাগ করা হবে। তা হল 'এ', ' বি' এবং 'সি'। কোন জোনে কী কী বিধিনিষেধ থাকবে? মুখ্যমন্ত্রী বলেন, রেড জোনকে তিন ভাগে ভাগ করে আলাদা পরিকল্পনা করা হয়েছে। এই তিন ভাগ হল এ, বি এবং সি। ‘এ’ চিহ্নিত এলাকায় কোনও ছাড় দেওয়া হবে না। ‘বি’ জোনের জায়গাগুলিতে সামাজিক দূরত্বের বিধি মেনে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে ‘সি’ নির্ধারিত এলাকায় প্রায় সব কিছুতেই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- চপ, গয়না, মোবাইলের দোকান খুলবে, রাজ্যে আরও কিছু ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
কোন জোনে কী কী ধরনের দোকানপাট খোলা যাবে তা জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকে কথা বলে ঠিক করবেন। তবে রেড জোনের এ জোনে সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানান মমতা। এবং যেখানেই যা খুলুক সর্বত্র সামাজিক দূরত্বের শর্ত কঠোর ভাবে মানতে হবে। এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১০ জন। মৃত্যু হয়েছে আট জনের। বাংলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২১৭৩। এই মুহূর্তে নভেল করোনাভাইরাস সক্রিয় রয়েছে ১৩৬৩ জনের শরীরে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "করোনা ছিল আছে থাকবে। রেহাই মিলবে না। করোনাকে সাথী করেই কাজ করতে হবে। এটা কাল প্রধানমন্ত্রী বলেছেন। আমরাও তাই বলছি।" আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তিন মাসের স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে চলা হবে। লকডাউনে অর্থনীতি যে ভাবে ভেঙে পড়েছে তাকে দাঁড় করাতে একগুচ্ছ ক্ষেত্রে বিধি মেনে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ১০০ দিনের কাজে জোর দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

```