Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাগর দত্ত হাসপাতালে করোনায় আক্রান্ত ২ কর্মী, কোয়ারান্টাইনে ১৭ জন চিকিৎসক-সহ ৩৬

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার উপকণ্ঠে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে (কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল) নভেল করোনাভাইরাসে দু’জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে। করোনা পজিটিভ রিপোর্ট আসার পরেই কোয়ারান

সাগর দত্ত হাসপাতালে করোনায় আক্রান্ত ২ কর্মী, কোয়ারান্টাইনে ১৭ জন চিকিৎসক-সহ ৩৬

শেষ আপডেট: 30 April 2020 19:09

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার উপকণ্ঠে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে (কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল) নভেল করোনাভাইরাসে দু’জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে। করোনা পজিটিভ রিপোর্ট আসার পরেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে হাসপাতালের সঙ্গে যুক্ত ৩৬ জনকে। এঁদের মধ্যে হাসপাতাল সুপার পলাশ দাস-সহ ১৭ জন চিকিৎসকও রয়েছেন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৩৬ জনকে কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়ার ফলে আপাতত বন্ধ রাখা হচ্ছে সাগর দত্ত হাসপাতালের রেডিওলজি ও কমিউনিটি মেডিসিন বিভাগ। হাসপাতাল সূত্রে জানা গেছে রেডিওলজি বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগের দুই কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বৃহস্পতিবার। কয়েক দিন ধরেই তাঁদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা যাচ্ছিল। দু’জনেই জ্বর ও কাশিতে ভুগছিলেন। ওই দু’জন ভাই-বোন একই বাড়িতে থাকেন বলে জানা গেছে। নির্দেশ পাওয়ার পরে রেডিওলজি বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগের যে সব চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা ওই দু’জনের সংস্পর্শে এসেছিলেন তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হয় বৃহস্পতিবারই। পুরো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে যে দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের শারিরীক পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গেছে।

```