Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ২০০ টাকা জরিমানা করতে শুরু করল মাথাভাঙা পুরসভা

দ্য ওয়াল ব্যুরো: মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ২০০ টাকা করে জরিমানা গুণতে হবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক শত প্রচার সত্ত্বেও যখন লোকে তা মানছে না তখন শাস্তির দাওয়াই দেওয়া শুরু করল কোচবিহারের মাথাভাঙা পুরসভা। লকডাউন ধাপে ধাপে উঠতে শুর

মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ২০০ টাকা জরিমানা করতে শুরু করল মাথাভাঙা পুরসভা

শেষ আপডেট: 30 June 2020 10:59

দ্য ওয়াল ব্যুরো: মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ২০০ টাকা করে জরিমানা গুণতে হবে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক শত প্রচার সত্ত্বেও যখন লোকে তা মানছে না তখন শাস্তির দাওয়াই দেওয়া শুরু করল কোচবিহারের মাথাভাঙা পুরসভা। লকডাউন ধাপে ধাপে উঠতে শুরু করতেই লোকজন রাস্তায় নেমে পড়েছেন। হাত ধোয়া বা স্যানিটাইজ করা দূরে থাক অনেকে মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না। সরকারের তরফে তো বটেই, স্থানীয় ভাবে প্রচার করা সত্ত্বেও লোকে থোড়াই কেয়ার মনোভাব দেখাচ্ছে। অনেকেরই এখনও হুঁশ ফেরনি। উত্তরবঙ্গের মাথাভাঙাতেও এই রকম এক অসচেতনতার ছবি দেখা যাচ্ছে নিয়মিত ভাবে। মঙ্গলবার সকালও ব্যতিক্রম ছিল না। প্রশাসনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মাথাভাঙায় লোকজনকে দরকারে ও অদরকারে বাজারে, দোকানে এবং শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গেল মুখে মাস্ক না পরে। রাজ্যে যখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে তখন মাথাভাঙা পুরসভার পক্ষ থেকে বিনা মাস্কে বের হওয়া কেয়ক জন লোককে ২০০ টাকা করে জরিমানা করল পুরসভা। পাশাপাশি তাদের একটি করে মাস্কও দেওয়া হল। পুরসভার এই কড়া মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন মাথাভাঙার সচেতন মানুষজন। এদিনের অভিযান প্রসঙ্গে মাথাভাঙা পুরসভার প্রশাসক লক্ষপতি প্রামাণিক বলেন, “করোনা নিয়ে এত করে প্রচার করা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছেন না। তাই আজ মানুষকে সজাগ করার জন্য মাস্ক-বিহীন লোকজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের একটি করে মাস্কও দেওয়া হয়।” তিনি জানান, মানুষকে সচেতন করার এই অভিযান জারি থাকবে যত দিন পর্যন্ত করোনা নির্মূল না হচ্ছে। কোচবিহার জেলায় সোমবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। এর মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৮১ জন। অ্যাক্টিভ ৮ জন। জেলায় কারও মৃত্যু হয়নি। মাথাভাঙায় এখন কোনও অ্যাক্টিভ কেস নেই। তা সত্ত্বেও স্থানীয় প্রশাসন এখানে কোনও রকম গাফিলতি বরদাস্ত করছে না। আনলক পর্ব শুরু হয়ে যাওয়ায় লোকে গাফিলতি শুরু করে দিয়েছে। তা থেকেই বিপদের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

```