Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিশ্বভারতীর হামলাকারীরা কি তৃণমূলেরই ছেলে ছিল, এখন বিজেপি!

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর ক্যাম্পাসে ঢুকে বাম ছাত্রদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হল নতুন জল্পনা। এসএফআই দাবি করেছে, হামলাকারীরা প্রত্যেকেই সঙ্ঘ পরিবারের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। কিন্তু

বিশ্বভারতীর হামলাকারীরা কি তৃণমূলেরই ছেলে ছিল, এখন বিজেপি!

শেষ আপডেট: 16 January 2020 08:07

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর ক্যাম্পাসে ঢুকে বাম ছাত্রদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হল নতুন জল্পনা। এসএফআই দাবি করেছে, হামলাকারীরা প্রত্যেকেই সঙ্ঘ পরিবারের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। কিন্তু একাধিক ছবি বলছে অন্য কথা। মূল অভিযুক্ত অচিন্ত্য বাগদী তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলেই অভিযোগ একাংশের পড়ুয়ার। যদিও অনেকে বলছেন, হামলাকারী অচিন্ত্য বাগদী, সাবির আলিরা আগে তৃণমূল করলেও এখন তারা প্রত্যেকেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। এই দু’জনই উপাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ। বাম ছাত্রদের অভিযোগ, উপাচার্যের নির্দেশেই বুধবার রাতের হামলা চালানো হয়েছে। উইকেট হাতে হামলা চালানোর ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে জনৈক অচিন্ত বাগদী উইকেট নিয়ে মারমুখী। তারপর বেশ কিছু ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে হাসি মুখে তৃণমূলের নেতাদের সঙ্গে দাঁড়িয়ে আছে অচিন্ত। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে অন্যতম অভিযুক্ত সাবির আলির সেলফিও হাতে ছড়িয়ে পড়েছে। [caption id="attachment_177900" align="aligncenter" width="454"] শতাব্দী রায়ের সঙ্গে অন্যতম অভিযুক্ত সাবির আলি[/caption] এনারসি সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলছিল বিশ্বভারতীর ক্যাম্পাসে। তার মধ্যে গতকাল রাতে আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী। সকলের হাতে লাঠি, রড, উইকেট। অতর্কিতে মারধর করতে শুরু করে ছাত্রদের। সংঘর্ষে আহত হন অর্থনীতি বিভাগের ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায় এবং ফাল্গুনী পান নামে দুই ছাত্র। তাঁরা দু’জনেই এসএফআই করেন। চলতি মাসের পাঁচ তারিখে অনেকটা এই ধাঁচেই আক্রমণ নেমে এসেছিল জেএনইউয়ের ছাত্রছাত্রীদের উপর। হস্টেলে ঢুকে নির্বিচারে মারধর করা হয়েছিল অধ্যাপিকা ও ছাত্রীদের। পরে জানা যায় এবিভিপির সদস্যরাই মুখে কাপড় বেঁধে, অস্ত্র হাতে নিয়ে ওই হামলা চালায়। ঠিক তেমনটাই হল বিশ্বভারতীতেও। তবে এখানেই শেষ নয়। আহত অবস্থায় ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের পিয়ারসন হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, সেখানে ঢুকে ফের একপ্রস্ত মারধর করে এবিভিপি। বৃহস্পতিবার সকালে দেখা যায়, হাসপাতাল ঘিরে রেখেছে পুলিশ। বুধবার রাতের ঘটনার খবর ছড়াতেই বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বভারতীতে জমায়েত শুরু করেছে বাম ছাত্র সংগঠন। শুরু হয়েছে বিক্ষোভ। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয় সে জন্য মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

```