Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্যার লোডশেডিং হয়ে গেল, দেখুন না প্লিজ! সরাসরি ফোন বিদ্যুৎমন্ত্রীকে

রফিকুল জামাদার চলছে বিশ্বকাপ। ঘরে কিংবা পাড়ার ক্লাবে খেলা প্রেমী মানুষের চোখ টিভিতে। আর যদি ভারতের খেলা থাকে তো কথাই নেই। ক্লাব ঘর ভরে যায় সমর্থকদের ভিড়ে। কিন্তু খেলা চলতে চলতে লোডশেডিং হলে তো বড় বিপত্তি! আর এই বিপত্তির কথা জানাতে গ্রাহকরা

স্যার লোডশেডিং হয়ে গেল, দেখুন না প্লিজ! সরাসরি ফোন বিদ্যুৎমন্ত্রীকে

শেষ আপডেট: 29 June 2019 07:33

রফিকুল জামাদার

চলছে বিশ্বকাপ। ঘরে কিংবা পাড়ার ক্লাবে খেলা প্রেমী মানুষের চোখ টিভিতে। আর যদি ভারতের খেলা থাকে তো কথাই নেই। ক্লাব ঘর ভরে যায় সমর্থকদের ভিড়ে। কিন্তু খেলা চলতে চলতে লোডশেডিং হলে তো বড় বিপত্তি! আর এই বিপত্তির কথা জানাতে গ্রাহকরা সরাসরি ফোন করছেন স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। মন্ত্রী সেই ফোন রিসিভ করছেন। কেউ বা ফোনের ওপার থেকে বলছেন দাদা খেলা চলতে চলতে লোডশেডিং হয়ে গেলো এলাকায়। দেখুন না প্লিজ! আবার কেউ ফোন করে বলছেন স্যার এই গরমে লোডশেডিং হয়ে গেল আমার এলাকায়! একটু দেখুন না! মন্ত্রী নিজেই ফোনে আশ্বাস দিচ্ছেন। অফিসারদের নির্দেশ দিচ্ছেন। এখানে ট্রান্সফর্মার খারাপ হয়েছে, ওখানে তার ছিঁড়ে গিয়েছে, সেখানে তারে পাতা পড়েছে। হ্যাঁ। এরকমই ফোন আসছে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে। যিনি গ্রাহকদের ফোন রিসিভ করছেন, সঙ্গে হাসিমুখে কথাও বলছেন। এমনও হয়েছে, বেশি রাতে ফোন করে লোডশেডিং-এর অভিযোগ যানাচ্ছেন বহু মানুষ। মন্ত্রী কিন্তু রাগছেন না। দ্য ওয়াল-এর পক্ষ থেকে শোভনদেববাবুকে ফোন করা হলে তিনি বলেন, “হ্যাঁ ফোন আসছে। আমি কথা বলছি। তারপর আমার অফিসারকে ইনফর্ম করেও দিচ্ছি যাতে সমস্যা মিটে যায়।” মন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনি তো ব্যস্ত থাকেন দফতরের কাজ নিয়ে, তার মধ্যে গ্রাহকদের সরাসরি ফোন আপনাকে এতে আপনার সমস্যা হয় না? দীর্ঘদিনের রাজনীতিক শোভনদেববাবু বলেন,  “আমি জনপ্রতিনিধি। মানুষের অভাব অভিযোগ শুনতে তো হবেই। আমি দফতরের মন্ত্রী আমাকে গ্রাহকরা ফোন করলে আপত্তি কীসের!” তবে এমন ঘটনা খুব কম ক্ষেত্রেই ঘটে। মন্ত্রীর দরবারে সরাসরি সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারছেন, এবং তা দ্রুত্তার সঙ্গে সমাধান হচ্ছে, এ সচরাচর দেখা যায় না!

```