Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনাভাইরাসের আতঙ্ক উত্তর দিনাজপুরেও

দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরেরও এখন করোনাভাইরাসের আতঙ্ক। জেলার চাকুলিয়া ব্লকের হাতিপা গ্রামের যুবক বিনয় সরকার জাপানের ইয়াকাহামা বন্দরে আটকে রয়েছেন একটি জাহাজের ভিতরে। জাহাজটির নাম ডায়মন্ড প্রিন্সেস। তিনি এখনও আক্রান্ত না হলেও ডায়মন্ড প্র

করোনাভাইরাসের আতঙ্ক উত্তর দিনাজপুরেও

শেষ আপডেট: 7 February 2020 12:30

দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরেরও এখন করোনাভাইরাসের আতঙ্ক। জেলার চাকুলিয়া ব্লকের হাতিপা গ্রামের যুবক বিনয় সরকার জাপানের ইয়াকাহামা বন্দরে আটকে রয়েছেন একটি জাহাজের ভিতরে। জাহাজটির নাম ডায়মন্ড প্রিন্সেস। তিনি এখনও আক্রান্ত না হলেও ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৬৫ জন ক্রু মেম্বার এই রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁদের পরিবারের ছেলে এই ভয়ঙ্কর রোগে আক্রান্তদের মধ্যে রয়েছেন – একথা শোনার পর থেকেই ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছেন বিনয়ের পরিবার। ছেলেকে সুস্থ অবস্থায় ফেরাতে তাঁরা সরকারি হস্তক্ষেপ চাইছেন। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, বিনয় একটি আমেরিকান কোম্পানির জাহাজে কেবিন ক্রু হিসাবে কর্মরত। টেলিফোনে বিনয় তাঁদের জানিয়েছেন, গত ২৫ জানুয়ারি হংকং থেকে তাঁদের জাহাজটি ছাড়ার পরেই এই ভাইরাসে আক্রান্ত হতে থাকেন জাহাজের কর্মী ও যাত্রীরা। শুক্রবার সকালে আক্রান্তের সংখ্যা পঁয়ষট্টিতে পৌঁছে যায়। ওই জাহাজে ১৬০ জন ভারতীয় রয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন আবার এই রাজ্যের। ফোনে বিনয় বলেন, “বর্তমানে জাপানের ইয়াকাহোমা বন্দরে জাহাজটিকে নিয়ে আসা হয়েছে। আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে কিন্তু আমার মতো যারা এখনও আক্রান্ত হয়নি তাদের জন্য আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি। যে কোনও মুহূর্তে আমরাও আক্রান্ত হতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, তাঁরা যেন আমাদের উদ্ধারের ব্যবস্থা করেন।” এই ঘটনা শোনার পরে বিনয়ের পরিবার ও প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিনয়ের মা চণ্ডী সরকার বলেন, “খুব ভয়ে ভয়ে আছি। এই অসুখ প্রাণঘাতী। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন তাঁরা যেন আমার ছেলেকে দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।" ইতিমধ্যেই সাড়ে ছ’শোর বেশি ভারতীয়কে চিন থেকে দেশে ফিরিয়ে এনেছে ভারত সরকার। চিনে শুরু হলেও এখনও পর্যন্ত ২৬টি দেশ থেকে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। চিনে এই ভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা সাড়ে ছ’শো ছাড়িয়ে গেছে। চিনের মূল ভূখণ্ডের বাইরে প্রথমে ফিলিপিন্সে ও পরে হংকংয়ে এক জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে এই রোগে। বিশ্বজুড়ে এখন করোনাভাইরাস হয়ে উঠেছে আতঙ্কের অন্য নাম।

```