Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমান-বোলপুর সড়কে বেহাল খড়ি নদীর সেতু, শীঘ্র মেরামতের আশ্বাস প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার মুখে বেহাল হয়ে পড়েছে পূর্ব বর্ধমানে খড়িনদীর সেতু। বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের উপরে এই সেতুর জয়েন্টারে ফাটল এখন এলাকার লোকের চিন্তার কারণ। প্রায় একমাস আগে এই ফাটল ধরেছিল তবে সপ্তাহ খানেক ধরে টানা বৃষ্টির ফলে ফাটল প্র

বর্ধমান-বোলপুর সড়কে বেহাল খড়ি নদীর সেতু, শীঘ্র মেরামতের আশ্বাস প্রশাসনের

শেষ আপডেট: 9 June 2020 07:48

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার মুখে বেহাল হয়ে পড়েছে পূর্ব বর্ধমানে খড়িনদীর সেতু। বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের উপরে এই সেতুর জয়েন্টারে ফাটল এখন এলাকার লোকের চিন্তার কারণ। প্রায় একমাস আগে এই ফাটল ধরেছিল তবে সপ্তাহ খানেক ধরে টানা বৃষ্টির ফলে ফাটল প্রতিদিনই বাড়ছে। অভিযোগ, গুরুত্বপূর্ণ সেতুতে ফাটল ধরলেও হুঁশ নেই প্রশাসনের। প্রশাসনের পক্ষে থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই কাজে হাত দেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, “গোটা বিষয়টি পূর্ত দফতর দেখছে। দ্রুত মেরামতের কাজে হাত দেওয়া হবে।” [caption id="attachment_228260" align="aligncenter" width="707"] সেতুতে ফাটল[/caption] জেলা তথা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পথ হল বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়ক। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে বালি ও পাথর বোঝাই ভারী লরি যাতায়াত করছে। বর্ধমান বোলপুর, গুসকরা রুটের বাস চলে এই রাস্তা দিয়ে। বীরভূম ও পূর্ব বর্ধমানের একাংশের লাইফ লাইন বলা যেতে পারে এই সড়কপথকে। লকডাউনের জন্য আড়াই মাস ধরে এই সড়কে গাড়ির চাপ কম ছিল। কিন্তু ধীরে ধীরে লকডাউন উঠে আনলক ওয়ান চালু হতে চাপও বাড়তে শুরু করেছে রাস্তায়। একই ভাবে চাপ পড়ছে হলদি গ্রামের পাশে খড়ি নদীর ফাটল ধরা সেতুর উপরে। [caption id="attachment_228259" align="aligncenter" width="708"] চাপ বেড়েছে সেতুতে।[/caption] প্রায় প্রত্যেক দিন নিয়ম করে বৃষ্টি ও আনলক ওয়ানে ধারাবাহিক ভাবে গাড়ির চাপ বাড়ায় জয়েন্টারের মধ্যে ফাটল দ্রুত বাড়ছে। জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। তাই ছোট যান চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, গত এক দশকে খড়ি নদীর এই সেতুর উপরে বিভিন্ন গাড়ির চাপ ভীষণ ভাবেই বেড়েছে। বছর দশেক আগে এক লেনের রাস্তা চওড়া করে জাতীয় সড়কে উন্নীত করা হয় এই রাস্তাকে। কলকাতা থেকে উত্তরবঙ্গে যেতে এই রাস্তা ধরলে দূরত্ব অনেকখানি কমে যায় ফলে সময়ও কম লাগে। ২ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দার্জিলিং মোড় দিয়ে উত্তরবঙ্গে গেলে ৩০ কিলোমিটার বাড়তি রাস্তা যেতে হয়।

```