Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকে টেস্ট হবে না সামনের বছর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহের মধ্যে ২০২০ সালে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে শিক্ষা দফতরের। তাই মন্ত্রিসভার বৈঠক শেষে সামনের বছর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকে টেস্ট হবে না সামনের বছর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 11 November 2020 10:57

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহের মধ্যে ২০২০ সালে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে শিক্ষা দফতরের। তাই মন্ত্রিসভার বৈঠক শেষে সামনের বছর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় বসতে হবে না। অর্থাৎ সরাসরি মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে বসতে পারবে তারা। শিক্ষা দফতর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতির জন্য এবার মাধ্যমিক শেষ হলেও উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। গৃহীত পরীক্ষার সর্বোচ্চ নম্বরকে না হওয়া তিন পরীক্ষার নম্বর হিসেবে ধরে ফল প্রকাশ করা হয়। আগেই রাজ্য সরকার জানিয়েছিল ক্লাস এইট পর্যন্ত সব ছাত্রছাত্রীকেই নতুন ক্লাসে তোলা হবে। পাশ, ফেলের কোনও বিষয় থাকবে না। এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্টও বন্ধ করে দিল রাজ্য বুধবারের সাংবাদিক বৈঠকে এ নিয়ে কোনও ব্যাখ্যা দেননি মুখ্যমন্ত্রী। তবে শিক্ষা মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন, কোভিড পরিস্থিতি কবে কাটবে ঠিক নেই। ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সঠিক। আবার কেউ কেউ বলছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো বড় মঞ্চে যাওয়ার আগে টেস্ট হচ্ছে মহড়া। ভাল-মন্দ যাচাই করে নেওয়ার মাধ্যম। সেটা নাহলে আখেড়ে ক্ষতি ছাত্রছাত্রীদেরই। সমালোচকদের অনেকে এও বলছেন, ছাত্রছাত্রীদের বাবা-মায়েরা অফিসকাছারি যাচ্ছেন, গণপরিবহণে যাতায়াত করছেন,সেখান থেকেও সংক্রমণ ছড়াতে পারে। শুধু টেস্ট পরীক্ষা বন্ধ করলে কি সুরক্ষা দেওয়া সম্ভব?

```