Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: ছবি আঁকার এক পয়সা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব: মমতা

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল, উত্তরে হাওয়ার দাপটে বাংলায় থাকবে কনকনে ঠাণ্ডা। হয়েছেও তাই। কিন্তু এই ঠাণ্ডার মাঝেই বঙ্গ রাজনীতি সরগরম। মঙ্গলবার কাঁথির জনসভা থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শ

#Breaking: ছবি আঁকার এক পয়সা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব: মমতা

শেষ আপডেট: 30 January 2019 09:19

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল, উত্তরে হাওয়ার দাপটে বাংলায় থাকবে কনকনে ঠাণ্ডা। হয়েছেও তাই। কিন্তু এই ঠাণ্ডার মাঝেই বঙ্গ রাজনীতি সরগরম। মঙ্গলবার কাঁথির জনসভা থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার বিজেপি-র বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন মমতা। রামপুরহাটের সরকারি সভা থেকে এ দিন তিনি বলেন, “আমি ছবি আঁকলেও বলছে চুরি। লিখলেও বলছে চুরি।” সেই সঙ্গে দিদি আরও বলেন, “কিছু অর্ধশিক্ষিত আর গর্ধশিক্ষিত এসে বড় বড় ভাষণ দিচ্ছে। আমি তাদের চ্যালেঞ্জ করছি। যদি দেখাতে পারে ছবি আঁকার এক পয়সা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, তাহলে রাজনীতি ছেড়ে দেব।” মঙ্গলবারের বারবেলায় শুধু অমিত শাহ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা নিয়ে কটাক্ষ করেছিলেন একদা তৃণমূলের সেকেন্ড ম্যান তথা বিজেপি নেতা মুকুল রায়ও। কাঁথির মঞ্চ থেকে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, তিনি আঁচড় কাটলেই নাকি পঞ্চাশ লক্ষ টাকা। কিন্তু উনি আর আঁচড় কাটছেন না কেন? কেন বন্ধ করে দিলেন?” তারপর তাতে আরও অক্সিজেন দিয়েছিলেন শাহ। আর এ দিন সেই অভিযোগের জবাব দিতে গিয়ে রণংদেহি হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী। চিট ফান্ড কাণ্ডে গত সপ্তাহে প্রযোজক শ্রীকান্ত মোহতাকে তাঁর অফিস থেকে কার্যত তুলে নিয়ে এসে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাঁর বিরুদ্ধে রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে ২৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ তো রয়েইছে। সেই সঙ্গে গোয়েন্দারা জানিয়েছেন, চিটফান্ডের টাকা ঘুরিয়ে একাধিক লোককে মুখ্যমন্ত্রীর ছবি কিনতে বাধ্য করেছিলেন টলি পাড়ার নম্বর ওয়ান প্রযোজক। সেই সূত্র ধরেই অমিত শাহ, মুকুল রায়রা বাংলার শাসক দলের একেবারের উপরের দিকের নেতানেত্রীদের টার্গেট করতে শুরু করেন। এ দিন পাল্টা দিলেন মমতাও। সিবিআই, ইডি-র মতো সংস্থাকে কেন্দ্রের শাসক দল রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে ব্যবহার করছে, এই অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর নতুন নয়। এ দিন সেই অভিযোগ তোলার পাশাপাশি রাজ্য এজেন্সির কথা তুলে বিজেপি-র বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারিও দিলেন বীরভূমের সভা থেকে। মুখ্যমন্ত্রী বলেন, “ওরা সিবিআই, ইডি-র মতো অনেক এজেন্সি দেখাচ্ছে। মনে রাখবেন, আমাদের হাতেও সিআইডি আছে, এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) আছে। শিশু চুরির মামলায় কিন্তু এখনও বাইরে ঘুরছে অনেকে।” প্রসঙ্গত শিশু চুরি এবং পাচারের মামলায় নাম রয়েছে বিজেপি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের। শুধু তো তিনি নন, কেন্দ্রীয় বিজেপি-র তরফে বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র নামও রয়েছে ওই মামলায়। পর্যবেক্ষকদের মতে, মমতা  এ দিন ঠারেঠোরে বুঝিয়ে দিতে চাইলেন, এরপর দলের নেতাদের দিকে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাত বাড়াতে চায় তাহলে রাজ্যের এজেন্সি দিয়ে গেরুয়া শিবিরের নেতাদেরও শায়েস্তা করবেন তিনি। আরও পড়ুন  https://www.four.suk.1wp.in/2019/01/the-wall-exclusive-interview-of-tripura-cm-biplab-dev/

```