Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জামুড়িয়ায় আহত ওসির খবর নিয়ে তাঁর জন্য ফল পাঠালেন মুখ্যমন্ত্রী, তাঁকে দেখতে গেলেন আসানসোলের মেয়র

দ্য ওয়াল ব্যুরো: হামলায় আহত জামুড়িয়ার ওসি সুব্রত ঘোষের খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি চিন্তা না করে নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন ওসিকে। বৃহস্পতিবার ফোন করার পরে শনিবার তাঁর খোঁজ নিতে পাঠান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল

জামুড়িয়ায় আহত ওসির খবর নিয়ে তাঁর জন্য ফল পাঠালেন মুখ্যমন্ত্রী, তাঁকে দেখতে গেলেন আসানসোলের মেয়র

শেষ আপডেট: 18 April 2020 11:13

দ্য ওয়াল ব্যুরো: হামলায় আহত জামুড়িয়ার ওসি সুব্রত ঘোষের খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি চিন্তা না করে নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন ওসিকে। বৃহস্পতিবার ফোন করার পরে শনিবার তাঁর খোঁজ নিতে পাঠান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের পর্যবেক্ষক দীপ্তাংশু চৌধুরী ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে। আরোগ্য কামনা করে তাঁর জন্য ফলও পাঠান মুখ্যমন্ত্রী। জামুড়িয়া থানার চুরুলিয়া গ্রামে গত মঙ্গলবার সরকারি যুব আবাসনে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলার প্রতিবাদ করেন এলাকার লোকজন। কোয়ারেন্টাইন সেন্টার সরানোর দাবি করে প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে। আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়িতে। এই ঘটনায় জামুড়িয়া থানার পুলিশ আধিকারিক সুব্রত ঘোষ ডান পায়ে গুরুতর আঘাত পান। ওই দিন রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। তাঁর পায়ে রড ও প্লেট বসানো হয়েছে। বৃহস্পতিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক উচ্চপদস্থ আধিকারিকের মোবাইলে ফোন করে সুব্রত ঘোষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সাবধানে থাকার পরামর্শ দেন বলে জানা গেছে পুলিশ সূত্রে। করোনা মহামারীর সময় উপযুক্ত সাবধানতা অবলম্বন করার পরামর্শও তাঁকে মুখ্যমন্ত্রী দিয়েছেন ব্যক্তিগত ভাবে। দীপ্তাংশু চৌধুরী এদিন জানান, মুখমন্ত্রীর পাঠানো ফল তিনি সুব্রত ঘোষের হাতে তুলে দিয়েছেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তাও পৌঁছে দিয়েছেন। সুস্থ হয়ে তবেই তাঁকে কাজে যোগ দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী। জামুড়িয়ার চুরুলিয়ার ওই ঘটনার পরে আইসোলেশন সেন্টারে থাকা ২৭ জনকে অন্যত্র সরানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

```