Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘বিজেপির মাউথপিস’, নাম না করে রাজ্যপালকে ফের তোপ মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই দলের কোর কমিটির বর্ধিত বৈঠকের পর রাজ্যপালকে ‘বিজেপির পার্টি ম্যান’ বলে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আবার নাম না করে রাজ্যপালকে বিজেপির মাউথপিস বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বুলবু

‘বিজেপির মাউথপিস’, নাম না করে রাজ্যপালকে ফের তোপ মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 14 November 2019 11:00

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই দলের কোর কমিটির বর্ধিত বৈঠকের পর রাজ্যপালকে ‘বিজেপির পার্টি ম্যান’ বলে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আবার নাম না করে রাজ্যপালকে বিজেপির মাউথপিস বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বুলবুল বিধ্বস্ত এলাকাগুলির পুনর্গঠনের জন্য বৃহস্পতিবার দুপুরে নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে বুলবুলের বাইরে গিয়ে মহারাষ্ট্র সংকট নিয়ে জিজ্ঞাসা করা হয়। মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছিল, এই যে মহারাষ্ট্রের রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন এবং তা অনুমোদন হয়ে গেল, এটা কে আপনি কী ভাবে দেখছেন? জবাবে মমতা বলেন, “আমি সাংবিধানিক পদ নিয়ে মন্তব্য করি না। কিন্তু কেউ কেউ ওই পদে থেকে বিজেপির মাউথপিস হিসেবে কাজ করছেন। আমার রাজ্যেও সেটা দেখতে পাচ্ছি।” এরপর অবশ্য অযোধ্যা রায় নিয়ে মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্লিজ আমায় কোনও রাজনৈতিক প্রশ্ন করবেন না। এটা সরকারি জায়গা। আজকে সরকারি বৈঠক ছিল। এই সম্পর্কিত কোনও প্রশ্ন থাকলে বলুন।” [caption id="attachment_158800" align="aligncenter" width="600"] বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে রাজ্যপাল এবং বিরোধী দলনেতা[/caption]   রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন মাসে একাধিক ইস্যুতে সংঘাত হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান ও নবান্নের। সর্বশেষ স্বাস্থ্য ইস্যুতে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, “এখানে সব কিছু নিয়েই রাজনীতি হয়। সব কিছুকে ছাপিয়ে গিয়েছে রাজনীতিকরণ। স্বাস্থ্যকে তা থেকে বাদ রাখাই শ্রেয়।” তার পরের দিনই প্রথম রাজ্যপালের উদ্দেশে বিজেপির লোক বলেছিলেন মমতা। এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রশাসনিক প্রধান। অর্জুন সিং-এর মাথা ফেটে যাওয়া, যাদবপুর বিশ্বাবিদ্যালয়ের ক্যাম্পাসে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ঘেরাও থেকে দুর্গাপুজোর কার্নিভাল –একাধিক কাণ্ডে সমালোচনা করেছেন রাজ্যপাল। কিন্তু কালীপুজোর সন্ধেবেলা দিদির বাড়ির উঠোনে যেন অন্য ফ্রেম তৈরি হয়ে গিয়েছিল। সস্ত্রীক ধনকড় চলে গিয়েছিলেন মমতার বাড়ির কালীপুজোয়। তারপর অনেকেই বলেছিলেন, এবার হয়তো বরফ গলবে। আবার শাসক দলের অনেকে এও বলেছিলেন, এসব একেবারেই উপর উপর। ভিতর ভিতর কিছুই মেটেনি। কালীপুজোর একাধিক ঘটনায় দেখা যাচ্ছে দ্বিতীয় আশঙ্কাটাই সত্যি হচ্ছে। এতদিন রাজ্যপাল একা বলছিলেন। এবার পাল্টা বলা শুরু করে দিলেন মুখ্যমন্ত্রীও। যদিও মুখ্যমন্ত্রীর এদিনের এই মন্তব্য নিয়ে বিজেপির এক নেতা বলেন, “এই জন্যই আমরা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের মেধাবী ছাত্রী। সিপিএম জমানায় ওরাও তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে তৃণমূলের লোক বলত। এখন তৃণমূলও এই রাজ্যপালকে বিজেপির লোক বলছে। আসলে ওরা সাংবিধানিক পদের মর্যাদাটাই বোঝে না।”

```