Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিষ খেয়ে আত্মঘাতী কুলতলিতে গণধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ চব্বিশ পরগণা: দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলিতে গণধর্ষণের শিকার এক নবম শ্রেণির ছাত্রী। পরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বছর চোদ্দর ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক চোদ্দ বছরের কিশোরীকে অপহর

বিষ খেয়ে আত্মঘাতী কুলতলিতে গণধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী

শেষ আপডেট: 1 October 2018 10:08

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ চব্বিশ পরগণা: দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলিতে গণধর্ষণের শিকার এক নবম শ্রেণির ছাত্রী। পরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বছর চোদ্দর ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক চোদ্দ বছরের কিশোরীকে অপহরণ করে তিনজন। নিয়ে যায় এক পরিত্যক্ত এলাকায়। অভিযোগ সেখানেই গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী। এরপর অচৈতন্য অবস্থায় দুষ্কৃতীরা ওই কিশোরীকে ফেলে রেখে যায় তার মামার বাড়ির সামনে। এই ঘটনার পর শনিবার বিষ খেয়ে আত্মহত্যা করেছে ওই কিশোরী। এই ঘটনায় তিন অভিযুক্তের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল কিশোরী। পরিবারের লোকজন দীর্ঘ সময় পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোন হদিশই পায়নি। ওই দিন গভীর রাতে তাকে মামার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় অভিযুক্ত তিন যুবক। পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার সকাল থেকেই মনমরা হয়ে ছিল নবম শ্রেণির ওই ছাত্রী। এরপরেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে সে। পুলিশ জানিয়েছে ঘটনার সময় বাড়িতে ছিলেন না কেউই। অচৈতন্য অবস্থায় কিশোরীকে উদ্ধার করে কুলতলির ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহিউদ্দিন মোল্লা। বাকি দুই পলাতকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে ্মৃত ছাত্রীর দেহ। জানা গিয়েছে, সোমবার বারুইপুর আদালতে তোলা হবে ধৃত অভিযুক্তকে। আত্মঘাতী ছাত্রীর পরিবারের দাবি অবিলম্বে বাকি পলাতকদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিক প্রশাসন I  

```