Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলাদের স্নানের ছবি তোলার অভিযোগ বাঁকুড়ার বালিখাদানের কর্মীদের বিরুদ্ধে, বিক্ষোভ থেকে খণ্ডযুদ্ধ, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে এসডিপিও

দ্য ওয়াল ব্যুরো: নদীতে মহিলারা স্নান করার সময় বালিখাদানের কর্মীরা  মোবাইলে তাঁদের ছবি তুলছে -- এই অভিযোগকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ বেধে গেল বাঁকুড়ার রাইপুরের সিমলি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ উল্টে পুলিশের হাতে হেনস্থা হতে হয় মহিলাদেরই। তার জ

মহিলাদের স্নানের ছবি তোলার অভিযোগ বাঁকুড়ার বালিখাদানের কর্মীদের বিরুদ্ধে, বিক্ষোভ থেকে খণ্ডযুদ্ধ, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে এসডিপিও

শেষ আপডেট: 30 May 2020 10:54

দ্য ওয়াল ব্যুরো: নদীতে মহিলারা স্নান করার সময় বালিখাদানের কর্মীরা  মোবাইলে তাঁদের ছবি তুলছে -- এই অভিযোগকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ বেধে গেল বাঁকুড়ার রাইপুরের সিমলি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ উল্টে পুলিশের হাতে হেনস্থা হতে হয় মহিলাদেরই। তার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় রাইপুরের সিমলি গ্রাম। আসতে হয় মহকুমা পুলিশ আধিকারিককে। মহিলা গ্রামে ফিরে খবর দিতেই শুক্রবার বিকেলে প্রথমে উত্তেজিত গ্রামবাসীরা বালি খাদান মালিকের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশ আসে। বেধে যায় খণ্ডযুদ্ধ। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত এই ঘটনায় পুলিশ ও গ্রামবাসী মিলিয়ে বেশ কয়েক জন আহত হয়েছেন।   গ্রামবাসীরা জানিয়েছেন গত ২২ মে নতুন করে এই বালি খাদান চালু হয়েছে। গ্রামের মেয়েরা নদীতে স্নান করতে গেলে বালি খাদানের সঙ্গে যুক্ত কর্মীদের কয়েক জন মোবাইল ফোনে তাঁদের ছবি তোলে। এই ঘটনার প্রতিবাদে তাঁরা খাদান মালিকের অফিসে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে উল্টে গ্রামবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকি মহিলা পুলিশকর্মীরা উপস্থিত থাকা সত্বেও পুরুষ পুলিশকর্মীরা গ্রামের মেয়েদের মারধর করেন বলে অভিযোগ গ্রামবাসীদের। তার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে খাতড়ার এসডিপিও বিবেক ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। তাঁরা উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রামের লোকজন অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। এমন ঘটনা যাতে না ঘটে তাও নিশ্চিত করতে বলেছেন। এসডিপিও বিবেক ভার্মা বলেন, “মোবাইলে স্নানের ছবি তোলার ঘটনা সত্যি। আমি গিয়ে সব মিটিয়ে দিয়ে এসেছি। কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।”

```