Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালনায় ভোগের ঘর তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত একাধিক

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বারোয়ারি পুজোর জন্য ভোগের ঘর তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধল গ্রামবাসীদের মধ্যে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। এই সংঘর্ষের জন্য স্থানীয় প্রণয় সরকার- সহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার

কালনায় ভোগের ঘর তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত একাধিক

শেষ আপডেট: 29 October 2020 18:18

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বারোয়ারি পুজোর জন্য ভোগের ঘর তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধল গ্রামবাসীদের মধ্যে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। এই সংঘর্ষের জন্য স্থানীয় প্রণয় সরকার- সহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর উত্তর শ্রীরামপুর ফকিরতলা এলাকায়। ঘটনার সূত্রপাত হয় কয়েক মাস আগে। স্থানীয় প্রণয় সরকার নামের এক বাসিন্দা তাঁর বাড়ির পাশের এক জায়গাকে কেন্দ্র করে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়ান। সেই সময় দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক হয় বারোয়ারি পুজোর ভোগের ঘর তৈরি করার জন্য জায়গা দেবেন প্রণয়। সেই আলোচনা অনুযায়ী দুর্গাপুজোর শেষে বৃহস্পতিবার ভোগের ঘর তৈরি করতে গেলে ফের বিবাদ বাঁধে বলে খবর। ভোগের ঘর তৈরি করতে গেলে আচমকা প্রণয় ও তাঁর লোকজন এসে তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় যুবক আহত হন বলে খবর। এই সংঘর্ষে মহিলারাও বাদ যাননি বলে অভিযোগ। তাঁদেরও মারধর করা হয়। জানা গিয়েছে, ঘটনার পরে আহতদের উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরেই প্রণয় সরকার ও তাঁর লোকদের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবারের লোকেরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

```