Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বসিরহাটে বাজার কমিটি গড়া নিয়ে সংঘর্ষ, মৃত্যু ব্যবসায়ীর, বন্ধ বাজার

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাট থানার মায়ের বাজার এলাকায় দুই পক্ষের ব্যবসায়ীর সংঘর্ষের জেরে মৃত্যু হল বাজার কমিটির সম্পাদকের। মৃতের নাম অনুপ বিশ্বাস, বয়স ৫৫ বছর। এলাকা ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। বাজার কমিটি গঠন

বসিরহাটে বাজার কমিটি গড়া নিয়ে সংঘর্ষ, মৃত্যু ব্যবসায়ীর, বন্ধ বাজার

শেষ আপডেট: 6 June 2020 08:01

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাট থানার মায়ের বাজার এলাকায় দুই পক্ষের ব্যবসায়ীর সংঘর্ষের জেরে মৃত্যু হল বাজার কমিটির সম্পাদকের। মৃতের নাম অনুপ বিশ্বাস, বয়স ৫৫ বছর। এলাকা ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। বাজার কমিটি গঠন করা নিয়ে বেশ কয়েক দিন ধরেই ভিতরে ভিতরে উত্তাপ বাড়ছিল। এক দল ব্যবসায়ী অনুপ বিশ্বাসকে চাপ দিচ্ছিলেন বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা জন্য। অভিযোগ, বিভিন্ন সময়ে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছিল অনুপ বিশ্বাসকে। গতকাল অর্থাৎ শুক্রবার সারাদিন ধরে দফায় দফায় গন্ডগোল ও ঝামেলা হয়। প্রতিবেশী ব্যবসায়ীদের মধ্যে বচসা, গন্ডগোল ও মারধরে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হন। তপন মণ্ডল নামে এক ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। তিনি বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মার ও পাল্টা মারে হাত ভেঙে যায় বাজার কমিটির সম্পাদক অনুপ বিশ্বাসের। তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই গভীর রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। একদিকে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলা হয় নার্সিংহোমের বিরুদ্ধে এবং অন্যদিকে পরিকল্পনা করে বেশ কয়েক জন ব্যবসায়ী তাঁকে মারধর করার ফলেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলা হয়। অনুপ বিশ্বাসের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীদের একটা অংশ। মৃত ব্যবসায়ীর স্ত্রী ও ছেলে মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি করেছেন। এর সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তাঁরা। এই ঘটনায় বসিরহাট থানায় ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। তারা ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। কী কারণে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। শনিবার মায়ের বাজার বন্ধ রয়েছে।

```