Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ঘুমন্ত শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ, আতঙ্ক ডুয়ার্সের চা বাগানে

দ্য ওয়াল ব্যুরো: ফের এক শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। মঙ্গলবার সন্ধ্যায় ডুয়ার্সের গ্যারগান্ডা চা বাগানের ফ্যাক্টরি লাইনে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। শেষ তিনমাসে জলদাপাড়ার জঙ্গল লাগোয়া এলাকায় চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে আরও দু'জনের। তাদের মধ

ঘুমন্ত শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ, আতঙ্ক ডুয়ার্সের চা বাগানে

শেষ আপডেট: 15 January 2019 20:32

দ্য ওয়াল ব্যুরো: ফের এক শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। মঙ্গলবার সন্ধ্যায় ডুয়ার্সের গ্যারগান্ডা চা বাগানের ফ্যাক্টরি লাইনে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। শেষ তিনমাসে জলদাপাড়ার জঙ্গল লাগোয়া এলাকায় চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে আরও দু'জনের। তাদের মধ্যে রয়েছে এক কিশোর ও এক শিশু। চিতাবাঘের হামলায় জখম হয়েছেন ৭১ বছরের এক বৃদ্ধও। জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় চা বাগান সংলগ্ন একটি বাড়ি তিন বছরের ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে যায় চিতাবাঘ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তৈরি হয় আতঙ্কের পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলদাপাড় জাতীয় উদ্যানের কর্মীরা। বিক্ষুব্ধ জনতা ঘিরে ধরে বনদফতরের কর্মীদের। অভিযোগ, উন্মত্ত জনতা ভাঙচুরও চালিয়েছে তাঁদের গাড়িতে।জলদাপাড়া জাতীয় উদ্যানের  ডিএফও কুমার বিমল জানিয়েছেন, শিশুটিকে খঁজার জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান। শিশুটিকে খুঁজে বের করতে ময়দানে নেমেছেন স্থানীয়রাও। মঙ্গলবার সন্ধ্যায় ঠিক কী ঘটেছিল তা জানতে তদন্ত শুরু করেছে বনদফতর। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগেই ওই শিশুটি তার দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল। আর তার মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্যারগেন্ডা চা বাগান সংলগ্ন এলাকায়। ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের হানা নতুন ঘটনা নয়। তবে ইদানীং বেড়েছে পরিমাণ। জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা জানিয়েছেন, ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল সংলগ্ন এলাকায় মোট ১৫২ টি চা বাগান রয়েছে। তরাই এলাকায় রয়েছে ৪২ টি চা বাগান। বনাঞ্চল ছেড়ে আজকাল হামেশাই চা বাগানে আশ্রয় নেয় চিতাবাঘ। বিশেষ করে সন্তান প্রসবের সময় জঙ্গল থেকে এবড়িয়ে আসে মা চিতাবাঘ। চা বাগান লাগোয়া বিভিন্ন নালাতেই বাচ্চার জন্ম দেয় তারা। কারণ জন্মের পরেই সন্তানকে মেরে ফেলার প্রবণতা রয়েছে পুরুষ চিতাবাঘের মধ্যে। তাই সদ্যোজাতদের বাঁচাতেই বনাঞ্চল থেকে বেরিয়ে আসে গর্ভবতী চিতাবাঘেরা। এর মাঝেই বেশ কয়েকবার স্থানীয়দের বিরুদ্ধে বিষ খাইয়ে চিতাবাঘ মেরে ফেলার অভিযোগ উঠেছে। মানুষ-চিতার এই সংঘর্ষ কমাতে নানা ব্যবস্থাও গ্রহণ করেছেন বনকর্মীরা। বিভিন্ন জায়গায় ফাঁদ হিসেবে পেতে রাখা হয়েছে খাঁচাও। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। খাঁচা পেতেও রোখা যায়নি চিতাবাঘের দৌরাত্ম। এ দিকে বারবার চিতাবাঘের হামলায় আতঙ্ক ছড়িয়েছে গোটা উত্তরবঙ্গে। এ বার চিতাবাঘ গণনার প্রস্তাবও দিয়েছেন বন্দফতরের আধিকারিকরা। তাঁদের দাবি, সঠিক ভাবে এলাকায় থাকা চিতাবাঘের সংখ্যা জানতে পারলে, তাদের দৌরাত্ম রুখতে সুবিধা হবে বনদফতরের। প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুরাহা হবে বনকর্মীদের।

```