Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটায় আটকে থাকা বাংলার ছাত্রছাত্রীদের ফেরানো সম্ভব নয়, অনেক সমস্যা রয়েছে: মুখ্যসচিব

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় চাকরির পরীক্ষার ট্রেনিং নিতে গিয়ে বাংলার যে সাড়ে তিন হাজার- চার হাজার ছাত্রছাত্রী আটকে পড়েছেন, তাঁদের এক্ষুণি ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্যের তরফে মুখ্যসচিব রাজীব সিনহা মঙ্গল

কোটায় আটকে থাকা বাংলার ছাত্রছাত্রীদের ফেরানো সম্ভব নয়, অনেক সমস্যা রয়েছে: মুখ্যসচিব

শেষ আপডেট: 21 April 2020 13:31

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় চাকরির পরীক্ষার ট্রেনিং নিতে গিয়ে বাংলার যে সাড়ে তিন হাজার- চার হাজার ছাত্রছাত্রী আটকে পড়েছেন, তাঁদের এক্ষুণি ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্যের তরফে মুখ্যসচিব রাজীব সিনহা মঙ্গলবার ব্যাখ্যা করে বলেন কতটা কঠিন এই সময়ে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, "যে সাড়ে তিন হাজার-চার হাজার বাংলার ছাত্রছাত্রী রাজস্থানের কোটায় আটকে পড়েছেন, তাঁদের ফিরিয়ে আনা সম্ভব নয়। এটা বিশাল বড় একটা কাজ। অনেক জটিলতা রয়েছে। এতটা রাস্তা এতজনকে আনা সম্ভব নয়। আমরা অনুরোধ করব, এতদিন কষ্ট করেছেন। আর ক'টা দিন কষ্ট করুন।" তাঁর কথায়, "এই ছাত্রছাত্রীদের আনতে অন্তত ৩০০ বাস প্রয়োজন। এতটা রাস্তা সেই বাসগুলি যাবে এবং আসবে সেটা সম্ভব নয়।" তিনি এও বলেন, রাজস্থান থেকে বাংলায় ফিরতে কয়েকটা রাত হল্ট করাতে হবে। সেটাও এই পরিস্থিতিতে অসম্ভব। পর্যবেক্ষকদের মতে, রাত্রিবাস করানো মানে এত ছাত্রছাত্রীর জন্য হোটেল এবং পর্যাপ্ত খাওয়াদাওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। তার বাস্তব পরিস্থিতি নেই। রাজীব সিনহা আরও বলেন, "অনেকগুলি রাজ্য পেরিয়ে তাঁদের আনতে হবে। সব রাজ্য অনুমতি দিচ্ছে না। যেমন বিহার স্পষ্ট বলে দিয়েছে তারা তাদের রাজ্য দিয়ে আসার অনুমতি দেবে না।" তিনি আরও বলেন, ছাত্রছাত্রীরা যদি ওখানে অন্য কোনও সাহায্য চান তাহলে সেটা রাজ্য সরকার বিবেচনা করে দেখবে। মুখ্যসচিব জানিয়েছেন, এ ব্যাপারে তিনি রাজস্থানের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন। রাজস্থানের নোডাল অফিসার শ্রেয়া গুহর সঙ্গে রাজ্যের নোডাল অফিসার পিবি সলীলও কথা বলেছেন বলে জানিয়েছেন রাজীব সিনহা। সরকারি চাকরির পরীক্ষার ট্রেনিং নিতে দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ছাত্রছাত্রী রাজস্থানের কোটায় যান। লকডাউনের মধ্যে আটকে পড়ায় সব রাজ্য সরকারকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অনুরোধ করেন তাঁদের রাজ্যের ছেলেমেয়েদের ফিরিয়ে আনতে। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের ঝাঁসি এবং আগ্রা থেকে শয়ে শয়ে বাস রওনা দেয় কোটার উদ্দেশে। নিজেদের রাজ্যের ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনে যোগী আদিত্যনাথ সরকার। যোগী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এনডিএ-এর শরিক নেতা বলেন, ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তিনি আরও বলেন, বিহারের কেউ কোনও ভাবে কোটা থেকে এলে.তাঁকে রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। এদিন মুখ্যসচিব জানিয়েছেন সেই রাজ্যের উপর দিয়ে বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে আসারও অনুমতি দেয়নি নীতীশ প্রশাসন। পর্যবেক্ষকদের মতে, কোটা থেকে উত্তরপ্রদেশ পৌঁছে ১০-১২ ঘণ্টা সময় লাগে। রাতে হল্ট করার কোনও প্রয়োজন হয় না। কিন্তু ভৌগলিক কারণে বাংলার সেই সুবিধা নেই। দূরত্ব অনেক। তাই উত্তরপ্রদেশ সরকারের পক্ষে যা সম্ভব হয়েছে বাংলার পক্ষে তা কার্যত অসম্ভব।

```