Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বার্ধক্য-মদ্যপানেই মৃত্যু শবরদের, বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর, ওয়াকআউট বিরোধীদের

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীরা অভিযোগ তুলেছিল। কিন্তু বিধানসভায় বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, শবরদের মৃত্যুর কারণ অনাহার নয়। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা জানান, লালগড়ে যে সাতজন শবর সম্প্রদায়ের মানুষের মৃত্

বার্ধক্য-মদ্যপানেই মৃত্যু শবরদের, বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর, ওয়াকআউট বিরোধীদের

শেষ আপডেট: 20 November 2018 08:58

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীরা অভিযোগ তুলেছিল। কিন্তু বিধানসভায় বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, শবরদের মৃত্যুর কারণ অনাহার নয়। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা জানান, লালগড়ে যে সাতজন শবর সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে। বাকিরা মদ্যপান করে অসুস্থ হয়ে মারা গিয়েছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এ-ও জানান, ওই পরিবারগুলির রেশনকার্ড রয়েছে। তাঁরা নিয়মিত রেশন পান। লালগড়ের পূর্ণাপানি, জঙ্গলখাস গ্রামে অভাব বা অনাহার নেই বলেও জানান তিনি। এ দিন বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এক মাসে নয়, গত তিনমাস সাতজনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, জঙ্গলমহলে সাত শবরের মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। বিরোধী দলগুলি ভিড় করতে থাকে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে। যদিও প্রথম দিন থেকেই পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় জেলা প্রশাসন। জেলা শাসক আয়েষা রানি নিজে যান গ্রামগুলিতে। ব্যবস্থা করা হয় খাবারের। পুলিশ এবং আবগারি দফতর যৌথ উদ্যোগে লালগড় ব্লকের ২০টি গ্রামে বেআইনি মদের ভাটি ভাঙার অভিযানে নামে।

যেখানে সেখানে পান-গুটখার পিক, দিদি কিন্তু খুব রেগে গিয়েছেন!

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরই জঙ্গলমহলকে শান্ত করতে সমান্তরালভাবে দুটি কর্মসূচি নিয়েছিলেন। এক, পুলিশ দিয়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান এবং একই সঙ্গে জঙ্গলমহলের মানুষের জীবন-যাত্রার মানোন্নয়নে নানান সরকারি কর্মসূচি। কারণ, মমতা এটা ভালই জানতেন, জঙ্গলমহলের মানুষের অভাব, অনুন্নয়নকে পুঁজি করেই সেখানে নিজেদের সংগঠনের ভিত শক্ত করেছিল মাওবাদীরা। তবে মুখ্যমন্ত্রীর বিবৃতির প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বাম-কংগ্রেস বিধায়করা। বিরোধীদের দাবি, তাঁরা গতকাল অধ্যক্ষের কাছে সাত শবরের মৃত্যু নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আলোচনার সময় জানানো হবে। কিন্তু তার বদলে এ দিন মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে দেন বলে অভিযোগ তাঁদের। আগামী ২২ নভেম্বর পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বাম এবং কংগ্রেস বিধায়করা।

The Wall-ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন  


```