Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কামরায় চেকার, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের কামরায় চেকার। টিকিট না থাকায় আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। মৃতের নাম গোবিন্দ মণ্ডল (২৭)। তাঁর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানা এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে ডাউন ক্যানিং-শি

কামরায় চেকার, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের

শেষ আপডেট: 18 January 2020 11:32

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের কামরায় চেকার। টিকিট না থাকায় আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। মৃতের নাম গোবিন্দ মণ্ডল (২৭)। তাঁর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানা এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে ডাউন ক্যানিং-শিয়ালদহ লোকালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনে চেকার উঠতে দেখেই বসার জায়গা থেকে গেটের কাছে চলে আসেন ওই যুবক। তাঁর কাছে টিকিট চাইতে গেলেই দ্রুত গতিতে থাকা ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও রেল পুলিশ বা জিআরপির তরফে টিকিট পরীক্ষককে দেখে ঝাঁপ দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়নি। আরপিএফের তরফে বলা হয়েছে ট্রেন থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই যুবকের। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যানিং ছাড়ার পর পরের স্টেশনেই ওই কামরায় চারজন টিকিট পরীক্ষক ওঠেন। তারপরই ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে সরকারি চাকরির প্রস্তুতির জন্য প্রতি শনিবার ক্যানিং-এ একটি কোচিং সেন্টারে পড়তে যেতেন ওই যুবক। তাঁর মানিব্যাগ এবং ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।

```