Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জোরালো জল্পনা দিব্যেন্দু অধিকারীকে নিয়ে, ৮ প্রশাসনিক পদ থেকে ইস্তফা একদিনে

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছিয়ার সভা থেকে বলেছিলেন, বাড়িতে দুজন তৃণমূলের সাংসদ রয়েছে, আর তোমার তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে লজ্জা করে না? পাল্টা শুভেন্দু বলেছিলেন, বাবু

জোরালো জল্পনা দিব্যেন্দু অধিকারীকে নিয়ে, ৮ প্রশাসনিক পদ থেকে ইস্তফা একদিনে

শেষ আপডেট: 3 February 2021 11:12

দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছিয়ার সভা থেকে বলেছিলেন, বাড়িতে দুজন তৃণমূলের সাংসদ রয়েছে, আর তোমার তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে লজ্জা করে না? পাল্টা শুভেন্দু বলেছিলেন, বাবু সোনা রামনবমী, বাসন্তী পুজো আসুক, আমার বাড়িতেও পদ্ম ফুটবে। তবে আমি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তোমার বাড়িতেও পদ্মফুল ফোটাব। রামনবমী আসার আগেই শুভেন্দুর ভাই তথা কাঁথি পুরসভার অপসারিত প্রশাসক সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। এবার কি দিব্যেন্দুর পালা? মঙ্গলবারের পর এই জল্পনা জোরাল হয়েছে। একদিনে একসঙ্গে জেলার আটটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তমলুকের সাংসদ। একই সঙ্গে স্বাস্থ্য দফতরের মনোনীত সরকারি প্রতিনিধির পদও ছেড়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত হলদিয়া উন্নয়ন পর্ষদ সদস্য দিব্যেন্দু। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই অধিকারী পরিবারের উপর কোপ পড়া শুরু হয়। সৌমেন্দুকে প্রশাসক পদ থেকে সরানোর শিশির অধিকারীকেও জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দিব্যেন্দুর ইস্তফার পর অনেকেই মনে করছেন, আরও একটি পদ্ম ফুটতে চলেছে শান্তিকুঞ্জে। ৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এমন ইস্তফায় ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

```