Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির জন্য পশ্চিমবঙ্গকে আরও ১০৯৮ কোটি টাকা বরাদ্দ করল স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গঠনের দিনই সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বুলবুলের টাকা আমরা এখনও কেন্দ্রের থেকে পাইনি’। শুধু বাংলায় নয়, বিপর্যয় মোকাবিলা খাতে আরও সাতটি রাজ্যের কেন্দ্রের থেকে বকেয়

বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির জন্য পশ্চিমবঙ্গকে আরও ১০৯৮ কোটি টাকা বরাদ্দ করল স্বরাষ্ট্রমন্ত্রক

শেষ আপডেট: 27 March 2020 14:37

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গঠনের দিনই সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বুলবুলের টাকা আমরা এখনও কেন্দ্রের থেকে পাইনি’। শুধু বাংলায় নয়, বিপর্যয় মোকাবিলা খাতে আরও সাতটি রাজ্যের কেন্দ্রের থেকে বকেয়া ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ সহ এই আটটা রাজ্যকে ৫৭৫১ কোটি টাকা বরাদ্দ করেছে আজ। এই আটটা রাজ্য হল পশ্চিমবঙ্গ, বিহার, কেরল, ওড়িশা, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, রাজস্থান ও কর্নাটক। এর মধ্যে মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে মহারাষ্ট্রের জন্য ১৭৫৮ কোটি টাকা। বাংলায় বন্যা, বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসন বাবদ বরাদ্দ করা হয়েছে ১০৯৮ কোটি টাকা। কেরলের জন্য বরাদ্দ করা হয়েছে ১১৯৮ কোটি টাকা। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই আর্থিক বরাদ্দের কথা জানিয়ে দেওয়া হয় রাজ্যগুলিকে। গতবছর ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পূর্ব ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল। বাংলাতেও এর প্রভাব পড়েছিল। সেইসময় বারবার কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা দেওয়া হচ্ছে না বলে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। এবার সেই টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

```