Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ায় কেন্দ্রীয় দল, বৈঠক জেলাশাসকের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি সরেজমিনে দেখতে হাওড়ায় এল তিন সদস্যের প্রতিনিধি দল। লকডাউনের সময়েও যেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে লাফিয়ে সেখানে আনলক পিরিয়ডে আক্রান্তের সংখ্যা কমানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত হাওড়ায় যত জ

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ায় কেন্দ্রীয় দল, বৈঠক জেলাশাসকের সঙ্গে

শেষ আপডেট: 10 June 2020 10:21

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি সরেজমিনে দেখতে হাওড়ায় এল তিন সদস্যের প্রতিনিধি দল। লকডাউনের সময়েও যেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে লাফিয়ে সেখানে আনলক পিরিয়ডে আক্রান্তের সংখ্যা কমানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত হাওড়ায় যত জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে তাঁদের মধ্যে ১৪৯৫ জনের নমুনায় কোভিড-১৯ ধরা পড়েছে। বর্তমানে জেলায় ৯০৮ জন চিকিৎসাধীন রয়েছেন। রাজ্য সরকারের হিসাবে শুধুমাত্র করোনায় আক্রান্ত হয়ে জেলায় এপর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় বেড়েছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। হাওড়া শহরে তো বটেই, উলুবেড়িয়া এমনকি উদয়নারায়ণপুরেও করোনাভাইরাসে আক্রান্তের খবর মিলেছে। এই অবস্থায় শহরের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের হাওড়ায় এসেছে তিন সদস্যের কেন্দ্রীয় দল। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁরা আসেন হাওড়ার জেলাশাসকের কাছে। সেখানে তিন কেন্দ্রীয় প্রতিনিধি জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলেন জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে। পরে কালেক্টরেট বিল্ডিং সংলগ্ন হাওড়া হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখে ওই দলটি। তাঁরা ঘুরে দেখেন হাসপাতালের করোনা সেন্টার। কেন্দ্রীয় দলের সঙ্গে এদিন ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পুর নিগমের কমিশনার ধবল জৈন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। হাওড়া শহরের হাসপাতাল দেখার পরে তাঁরা যান গ্রামীণ হাওড়ায় সঞ্জীবন হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে। সারা দেশে লকডাউন চালু থাকার সময়েও হাওড়ায় এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল। তখন দলের সদস্যরা সঞ্জীবন হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছিলেন। এদিন অবশ্য কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বা হাওড়া জেলা প্রশাসনের কেউ কোনও মন্তব্য করেননি। হাওড়া জেলায় প্রায় প্রতিটি ওয়ার্ডেই কন্টেনমেন্ট জোন রয়েছে। লকডাউন উঠে যাওয়ার পর বাসও চালু হয়ে গেছে শহরের ভিতরে। যাত্রীরা মাস্ক পরে গাড়িতে উঠছেন। তবে বাজার-দোকানের ক্ষেত্রে সরকারি বিধি মানতে দেখা যাচ্ছে না। দোকানিদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হলেও কদাচিৎ লোকজনকে সেই নিয়ম মানতে দেখা যাচ্ছে। লোকেও রাস্তায় বেরিয়ে পড়ছেন ন্যূনতম নিয়ম না মেনে।

```