Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সারদা তদন্তে রাজীব কুমারকে হেফাজতে চায় সিবিআই, শুনানি নতুন বছরেই

  দ্য ওয়াল ব্যুরো: সারদা কেলেঙ্কারির তদন্তে নতুন করে ঝাঁকুনি! জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছে সিবিআই। তাতে বলা হয়েছে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তারা হেফাজতে নিয়ে জেরা করতে চায়। এ ব্যপারে ক্রিসমাসের

সারদা তদন্তে রাজীব কুমারকে হেফাজতে চায় সিবিআই, শুনানি নতুন বছরেই

শেষ আপডেট: 27 December 2020 01:58

  দ্য ওয়াল ব্যুরো: সারদা কেলেঙ্কারির তদন্তে নতুন করে ঝাঁকুনি! জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছে সিবিআই। তাতে বলা হয়েছে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তারা হেফাজতে নিয়ে জেরা করতে চায়। এ ব্যপারে ক্রিসমাসের ছুটির পর আদালতে খুললে শুনানি হতে পারে বলে খবর। রাজীব কুমার আপাতত আগাম জামিনে রয়েছেন। তাঁর বাড়িতে সিবিআই তল্লাশির ঘটনা নিয়ে কম জল গড়ায়নি। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ২২৭ পাতার একটি আবেদনপত্র সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সিবিআই। তাতে নাকি দেবযানী মুখোপাধ্যায় ও কুণাল ঘোষের বয়ানের উল্লেখ রয়েছে। সিবিআইয়ের পাশাপাশি সারদা মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। ২০১৩ সালে ইডিকে যে বয়ান দিয়েছিলেন সেই সময়ে জেলবন্দি কুণাল তার উল্লেখ রয়েছে। কী বয়ান? জানা গিয়েছে ইডিকে কুণাল বলেছিলেন, ২০১১-র ভোটে ২০৫ জন প্রার্থীকে ২৫ লক্ষ করে টাকা ঢেলেছিলেন সারদার সুদীপ্ত সেন, অ্যালকেমিস্টের কেডি সিং। কেডি সিং এক সময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। ২০৫জন প্রার্থীর প্রত্যেককে ২৫ লক্ষ করে বিলি করা হয়েছিল। টাকা বিলির দায়িত্বে ছিলেন মুকুল রায়, রজত মজুমদার।’ সিবিআই আবেদনে উল্লেখ করেছে, চিটফান্ড তদন্তে রাজ্য সরকার যে সিট গঠন করেছিল তার অন্যতম মাথা ছিলেন রাজীব কুমার। সারদা তদন্ত ভার সিবিআই নেওয়ার পর থেকেই একটি লাল ডায়েরির কথা শোনা যেত। বলা হয়, ওই ডায়েরিতেই নাকি লেখা ছিল সল্টলেকের সারদা দফতর থেকে কোন প্রভাবশালীকে কোন সময়ে কত টাকা দেওয়া হয়েছে। সিবিআইয়ের বক্তব্য, বারবার চাওয়া সত্ত্বেও সিটের বাজেয়াপ্ত করা ওই লাল ডায়েরি তাদের হাতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি তাদের আবেদনে বলেছে, বৃহত্তর ষড়যন্ত্রের কিনারা করতে রাজীব কুমারকে জেরা করা প্রয়োজন।

```