Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

সারদায় শুভাপ্রসন্ন-রোজভ্যালিতে লক্ষ্মণ, একই দিনে জোড়া জেরা সিবিআই-ইডির

দ্য ওয়াল ব্যুরো : চিটফান্ড কাণ্ডে দুম করে যেন তদন্তের গতি বাড়িয়ে দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলো। সারদা চিটফান্ড মামলায় জেরা করার জন্য শাসক দলের ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে যেমন শুক্রবার জেরা করতে ডাকে সিবিআই। তেমনই এ দিনই আবার

সারদায় শুভাপ্রসন্ন-রোজভ্যালিতে লক্ষ্মণ, একই দিনে জোড়া জেরা সিবিআই-ইডির

শেষ আপডেট: 5 July 2019 10:54

দ্য ওয়াল ব্যুরো : চিটফান্ড কাণ্ডে দুম করে যেন তদন্তের গতি বাড়িয়ে দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলো। সারদা চিটফান্ড মামলায় জেরা করার জন্য শাসক দলের ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে যেমন শুক্রবার জেরা করতে ডাকে সিবিআই। তেমনই এ দিনই আবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে হলদিয়ার একদা দাপুটে সিপিএম নেতা লক্ষ্মণ শেঠকে জেরার জন্য ডাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ দিন সাত সকালে সল্টলেকে সিবিআই দফতরে পৌঁছে যান শুভাপ্রসন্ন। যদিও চোখে মুখে প্রসন্ন ভাব দৃশ্যত ছিল না। বরং কিছুটা উদ্বিগ্নই দেখিয়েছে তাঁকে। অন্যদিকে হলুদ পাঞ্জাবি পরে ইডি দফতরে পৌঁছন লক্ষ্মণ শেঠ। সিবিআই সূত্রে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রি ও নিলামের ঘটনা নিয়ে শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করা হবে। দেবকৃপা নামে একটি সংস্থার তত্ত্বাবধানে একটি চ্যানেল চালাতেন শুভাপ্রসন্ন। চ্যানেলটি লোকসানে চললেও তাতে ৩ কোটি টাকা পুনরায় বিনিয়োগ করা হয়েছিল। এর কিছু দিন পর সারদা চিটফান্ড কর্তা সুদীপ্ত সেনকে ওই চ্যানেল ৬ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল। সিবিআইয়ের কৌতূহল, সুদীপ্ত সেন কি নিজেই ওই লোকসানে চলা চ্যানেল ৬ কোটি টাকায় কিনতে আগ্রহী ছিলেন, নাকি তাঁর উপর চাপ দেওয়া হয়েছিল? যদি চাপ দেওয়া হয়ে থাকে, তা হলে সেই চাপ রাজনৈতিক ও প্রশাসনিক স্তর থেকে এসেছিল কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। শুভাপ্রসন্নর কাছে এ ব্যাপারে জানতে চাইতে পারে সিবিআই। https://www.youtube.com/watch?v=CswOxlu45a0&feature=youtu.be তবে তৃণমূলের আশঙ্কা মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি নিয়েই মূলত শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। কারণ, সারদা তদন্তে নেমে এখন প্রভাবশালীদের যোগসাজসের খোঁজ শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য শিবাজী পাঁজাকেও ফের ডেকেছে সিবিআই। সূত্রের খবর, রোজভ্যালির মেদিনীপুর জেলার সম্পত্তি বেচাকেনার সঙ্গে সম্পর্ক ছিল লক্ষ্মণ শেঠের। সেই তদন্তে এর আগেও একবার তাঁকে তলব করা হয়েছিল। ফের আজ তাঁকে ডেকে পাঠানো হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিবিআই এবং ইডি দফতরে দু’জনেরই জেরা চলছে। জেরা শেষ হলে প্রতিবেদনে আপডেট করা হবে।

```