Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়িতে গেল সিবিআই, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রীকে টানা জেরা গোয়েন্দাদের  

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসের ১০ তারিখে সিজিও কমপ্লেক্সে বসিয়ে তাঁকে টানা জেরা করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। মঙ্গলবার রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে জেরা করতে সাউথ সিটির আবাসনে হানা দিলেন সিবিআই গোয়েন্দ

বাড়িতে গেল সিবিআই, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রীকে টানা জেরা গোয়েন্দাদের  

শেষ আপডেট: 18 February 2020 12:07

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসের ১০ তারিখে সিজিও কমপ্লেক্সে বসিয়ে তাঁকে টানা জেরা করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। মঙ্গলবার রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে জেরা করতে সাউথ সিটির আবাসনে হানা দিলেন সিবিআই গোয়েন্দারা। টানা চারঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তিন সিবিআই আধিকারিক। গত মাসে ইডি দফতরে গিয়ে বেশ কিছু নথিপত্র জমা দিয়েছিলেন শুভ্রা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০১৪ থেকে ১৬ পর্যন্ত শুভ্রা একাধিকবার বিদেশে গিয়েছেন। সেই সময়ে বাইরের দেশে কোনও টাকা পাচার করা হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখতে চাইছে তদন্ত এজেন্সি। গত বছর জুন মাসে ইডি আধিকারিকরা বারাসত থেকে বেহালা পর্যন্ত রোজভ্যালির গয়নার বিপণির ১৬টি শোরুমে হানা দিয়েছিল। ইডি সূত্রে খবর, গয়নার বিপণি সংক্রান্ত যে হিসেব পাওয়া গিয়েছে তাতে অন্তত দেড়শ কোটি টাকার বেশি গরমিল রয়েছে। আর এই গয়না বিপণি দেখভাল করতেন শুভ্রা। শুধু গয়নার বিপণি নয়, বাগুইআটিতে রোজভ্যালির যে টেলিভিশন চ্যানেলের অফিস ছিল, সেখানেও শুভ্রা ছিলেন অন্যতম মাথা। চ্যানেলের প্রোগ্রাম ম্যানেজমেন্ট দেখতেন তিনি। সে ব্যাপারেও তার থেকে তথ্য জানতে চান গোয়েন্দারা। মন্দারমণির রোজভ্যালি রিসর্টও ছিল শুভ্রার নামে। কয়েক মাস আগে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডেকে দীর্ঘক্ষণ জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই সময়েই ডাকা হয়েছিল শুভ্রা কুণ্ডুকে। দু’বার নোটিস পাঠালেও হাজিরা দেননি শুভ্রা। ২০১৭ সালে শুভ্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠে এক ইডি অফিসারের বিরুদ্ধে। মনোজ কুমার নামের ওই আধিকারিককে দেখা যায় শুভ্রার সঙ্গে দিল্লির একটি হোটেলে ঢোকেন। তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। সেই সিসিটিভি ফুটেজ নিয়ে তোড়জোর শুরু করে লালবাজারে। তড়িঘড়ি মনোজ কুমারকে সরিয়ে দিয়েছিল ইডি। সারদা, নারদ এবং রোজভ্যালি তদন্তে সিবিআইয়ের তদন্তকারী অফিসার-সহ ৬ জনকে কলকাতা থেকে অন্যত্র সরিয়ে দিয়েছিল তদন্ত এজেন্সি। রোজভ্যালি মামলায় কে তদন্তকারী অফিসার তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। মাঝে এই মামলায় সিবিআই কিছুটা থমকে গেলেও এদিন ফের দেখা গেল গোয়েন্দারা নড়াচড়া শুরু করেছেন।

```