Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরুপাচার কাণ্ডে ধৃত এনামুলকে আনা হচ্ছে বাংলায়, শনিবারও তল্লাশিতে সিবিআই

  দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত দিয়ে গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ এনামুল হককে শুক্রবারই দিল্লি থেকে গ্রেফতার করেছিল সিবিআই। শনিবার তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হচ্ছে। সূত্রের খবর এনামুলকে নিয়েই এবার মালদহ, মুর

গরুপাচার কাণ্ডে ধৃত এনামুলকে আনা হচ্ছে বাংলায়, শনিবারও তল্লাশিতে সিবিআই

শেষ আপডেট: 7 November 2020 06:20

  দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত দিয়ে গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ এনামুল হককে শুক্রবারই দিল্লি থেকে গ্রেফতার করেছিল সিবিআই। শনিবার তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হচ্ছে। সূত্রের খবর এনামুলকে নিয়েই এবার মালদহ, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অভিযান চালাবেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা। এদিকে শনিবার সকাল থেকেই মালদহ,মুর্শিদাবাদ এবং বসিরহাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তদন্ত এজেন্সি সূত্রে খবর, গোয়েন্দাদের আতস কাচের নীচে রয়েছে বসিরহাটের এক ব্যবসায়ীর নাম। বৃহস্পতিবার দিনভর গরু পাচারের তদন্তে কলকাতার জায়গায় জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। শুক্রবার কাক ভোরে গরু পাচার কাণ্ডের অন্যতম পাণ্ডা মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। বিএসএফ কর্তা সতীশ কুমারের সূত্র ধরেই এনামুলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সতীশ কুমারের সল্টলেকের বাড়ি এবং মানিকতলার এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। বছর দুয়েক আগেও গরু পাচারের ঘটনায় একবার কেন্দ্রীয় পুলিশ গ্রেফতার করেছিল এনামুলকে।তারপর জামিনে ছাড়া পেয়েছিল। সেপ্টেম্বর থেকে এই তদন্তে হঠাত্‍ই গা ঝাড়া দিয়ে নামে সিবিআই। এনামুলের সঙ্গে এই ঘটনায় আর এক ব্যবসায়ীর আনারুল ইসলামের বিরুদ্ধেও এফআইআর করেছে সিবিআই। এখন দেখার এনামুলকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী জেলার কোন কোন জায়গায় তল্লাশি চালায় সিবিআই এবং তাতে কী বেরিয়ে আসে এখন সেটাই দেখার।

```