Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাতারে ছিনতাই গাড়ি উদ্ধার রাণীগঞ্জ থেকে, এখনও অধরা তিন অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ৪৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার করল পুলিশ। পূর্ব বর্ধমানের ভাতারে ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার হল পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জ থেকে। তবে এখনও অধরা তিন অভিযুক্ত। অবশ্য এই ঘটনার পিছনে থাকা মূল অভিযুক্তকে গ্রেফ

ভাতারে ছিনতাই গাড়ি উদ্ধার রাণীগঞ্জ থেকে, এখনও অধরা তিন অভিযুক্ত

শেষ আপডেট: 15 November 2020 11:42

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ৪৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার করল পুলিশ। পূর্ব বর্ধমানের ভাতারে ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার হল পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জ থেকে। তবে এখনও অধরা তিন অভিযুক্ত। অবশ্য এই ঘটনার পিছনে থাকা মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত সঞ্জয় সিংকে জেরা করে শনিবার রাতে রাণীগঞ্জের একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা অনেকগুলি গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় খুরশিদ আহমেদের সুইফট ডিজায়ার। এই ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাতার থানার পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, নতুন করে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে। শনিবার রাত ১১টা নাগাদ কলকাতার রাণী রাসমণি রোডে দিঘা বাসস্ট্যাণ্ডের কাছ থেকে একটি সুইফট ডিজায়ার গাড়ি ভাড়া করে তিনজন। গাড়িটির মালিক কলকাতার মহেশতলা থানার বিধানগড়ের বাসিন্দা খুরশিদ আহমেদ। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। ওই ৩ জন পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার গোবিন্দনগরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বলে। গোবিন্দনগরে পৌঁছনোর পর তিনজন খাবারের জন্য গাড়িটিকে শক্তিগড়ে নিয়ে যেতে বলে। ভোর ৩টে ১৫ নাগাদ ভাতার থানার আমবোনা বাসস্ট্যাণ্ডের কাছে তারা প্রস্রাব করার জন্য চালককে গাড়িটি দাঁড় করাতে বলে। খুরশিদ গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করান। খুরশিদ জানিয়েছেন, তারপরেই আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে তিনজন মিলে মারধর করে। এরপর তাঁর হাত-পা বেঁধে ফেলে তারা। তিনি যাতে চিৎকার-চেঁচামেচি করতে না পারে সেজন্য তাঁর মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়। এরপর তাঁর কাছে থাকা ৭ হাজার টাকা ও ৩টি মোবাইল কেড়ে নেয় দুষ্কৃতীরা। তাঁকে মাঠের মধ্যে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় খুরশিদকে উদ্ধার করেন। খুরশিদ নিজেই ঘটনার কথা জানিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি লোহার রড, সেলোটেপ, সুতলি দড়ি, চটি, গেঞ্জি ও জিনসের প্যান্ট বাজেয়াপ্ত করে। দুষ্কৃতীদের ধরতে কলকাতা পুলিশের সাহায্য নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, যেখান থেকে দুষ্কৃতীরা গাড়িতে উঠেছিল সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ কলকাতা পুলিশের ডিসি ট্রাফিকের কাছ থেকে সংগ্রহ করেন ভাতার থানার তদন্তকারী অফিসাররা। এছাড়াও যে পথ দিয়ে গাড়িটি এসেছিল সেখানকার বিভিন্ন পয়েন্ট থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নেয় পুলিশ। খুরশিদের সঙ্গে কথা বলে তাঁর সঙ্গে কারও শত্রুতা রয়েছে কিনা তা জানতে চায় পুলিশ। পুলিসকে খুরশিদ জানান, সঞ্জয়ের সঙ্গে তাঁর পেশাগত শত্রুতা আছে। বেশ কয়েকবার তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে সঞ্জয়। এরপর পুলিশ সঞ্জয়কে রাসমণি রোডের বাসস্ট্যাণ্ডে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেখানকার অন্যান্য গাড়ির চালকরা পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করলেও সঞ্জয় এড়িয়ে চলে। সঞ্জয়ের কথাবার্তা পুলিশের সন্দেহজনক বলে মনে হয়। পুলিশকে সে এড়িয়ে চলার চেষ্টা করে। এমনকি সে তাড়াতাড়ি গাড়ি স্ট্যাণ্ড ছেড়ে চলে যায়। এতে তার উপর পুলিশের সন্দেহ আরও বাড়ে। রাতে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তারপরেই জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে সে। এই কাজের জন্য ভিন রাজ্যের দুষ্কৃতীদের নিয়োগ করা হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ১০ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়। তারপরেই উদ্ধার হল ছিনতাই হওয়া গাড়ি।

```