তারকেশ্বরে ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু, অ্যাম্বুলেন্স না দেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে
দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার আক্রান্ত এক শিশুর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল তারকেশ্বরে। অভিযোগ, পঞ্চায়েতের থেকে এক সপ্তাহ ধরে অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি। সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি বলেই মৃত্যু হয়েছে এই শিশুটির। এই অভিযোগে পঞ্চায়েত প্র
শেষ আপডেট: 6 May 2020 14:48
দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার আক্রান্ত এক শিশুর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল তারকেশ্বরে। অভিযোগ, পঞ্চায়েতের থেকে এক সপ্তাহ ধরে অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি। সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি বলেই মৃত্যু হয়েছে এই শিশুটির। এই অভিযোগে পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। তারকেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জন্ম থেকেই লিউকোমিয়ায় আক্রান্ত ছিল তিন বছরের শিশুকন্যা। মাঝেমধ্যে কলকাতায় নিয়ে যেতে হত চিকিৎসার জন্য। মৃত শিশুর পরিবারের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স চাইলেও করোনার অজুহাত দেখিয়ে পঞ্চায়েত প্রধান অ্যাম্বুলেন্স দিতে চাননি।
মঙ্গলবার রাত থেকে শিশুটির অবস্থার আরও অবনতি হলে ফের পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স চাওয়া হয়। এবং এবারও ফিরিয়ে দেয় পঞ্চায়েত। এদিন সকালে অন্য একটি গাড়ি ভাড়া করে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শিশুটির।
এর পরই উত্তেজিত গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ।
যদিও পঞ্চায়েত প্রধান হারাধন মজুমদারের দাবি,এর আগে কয়েকবার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। কিন্তু মেডিক্যালে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ দফতর থেকে জানিয়েছিল সেখানে করোনার চিকিৎসা হচ্ছে। অ্যাম্বুলেন্স স্যানিটাইজ করে গ্রামে ঢোকাতে হবে।" তিনি বলেন, "গতকাল রাতে আমায় কিছু জানানো হয়নি। অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।"