Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ হাওড়ার মঙ্গলাহাট, কারিগরদের পাশে দাঁড়ানোর আশ্বাস মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: দেশজোড়া লকডাউনের প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম হাওড়ার মঙ্গলা হাটে। সপ্তাহে একদিন মঙ্গলবার বসে বলেই এর নাম মঙ্গলাহাট। তবে এখন আর একদিনে সব কেনাকাটা সম্ভব হয় না বলে সোমবারই হাট বসে যায়। হাওড়া শহরের প্রাণকেন্

বন্ধ হাওড়ার মঙ্গলাহাট, কারিগরদের পাশে দাঁড়ানোর আশ্বাস মন্ত্রীর

শেষ আপডেট: 18 April 2020 09:29

দ্য ওয়াল ব্যুরো: দেশজোড়া লকডাউনের প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম হাওড়ার মঙ্গলা হাটে। সপ্তাহে একদিন মঙ্গলবার বসে বলেই এর নাম মঙ্গলাহাট। তবে এখন আর একদিনে সব কেনাকাটা সম্ভব হয় না বলে সোমবারই হাট বসে যায়। হাওড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত মল্লিক ফটকের কাছে মূল হাট যদিও তার ব্যাপ্তি হাওড়া কোর্ট হয়ে হাওড়া ময়দান পর্যন্ত। এখানে বহু কোটি টাকার ব্যবসা হয় প্রতি সপ্তাহে কিন্তু লকডাউনের জেরে এক মাস বন্ধ মঙ্গলা হাটের বেচাকেনা। এই অবস্থায় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে সরকার। এ রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামা কাপড় কিনতে এখানে ভিড় জমান বিক্রেতারা। তাঁরা পাইকারি দরে এখান থেকে জামা-কাপড় কিনে নিয়ে গিয়ে তা বিক্রি করেন দোকানে। লকডাইনের জেরে প্রাচীন এই হাট এখন পুরো শুনশান। বিপাকে ব্যবসায়ীরা। এই হাটের সঙ্গে যুক্ত রয়েছেন হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রের কয়েক হাজার মানুষ। অন্য জায়গার শ্রমিকরাও রয়েছেন। যাঁরা থান কেটে জামা তৈরি করে হাটে বিক্রি করেন তাঁদের ওস্তাগর বলে। বহু ওস্তাগর এখন চিন্তায়। মুস্তাফিজুর রহমান খান নামে এক ওস্তাগর বলেন, “বিভিন্ন জেলা থেকে কারিগররা এখানে এসে কাজ করেন যাঁদের মধ্যে রয়েছে নকশা, কাটিং, সেলাই, প্যাকিং-সহ বিভিন্ন কাজে পারদর্শী পুরুষ ও মহিলা। লকডাউনের জন্য সকলেই যে যার নিজের জেলায় ফিরে গেছেন কিন্তু ডোমজুর অঞ্চলে পাকাপাকি ভাবে যে সব কারিগর ও ওস্তাগর আছেন তাঁরা পড়েছেন সমস্যায়। তাঁরাও সংখ্যায় বিপুল। ডোমজুড় কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “এইসব মানুষের পাশে আছে রাজ্য সরকার। খাবারের ব্যবস্থা করা হয়েছে। লকডাউন চলাকালীন  সহায়তা করা তো হবেই ভবিষ্যতেও এঁদের জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে যাতে কোনও সমস্যা না হয়।”

```