Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ার শিবপুরে গুলি ব্যবসায়ীকে, জুয়ার ঠেকে টাকা ভাগ নিয়ে বচসার জেরে খুন

দ্য ওয়াল ব্যুরো: পুরোপুরি লকডাউনের সময় হাওড়া শহরে অপরাধের হার কমলেও এখন ফের অপরাধের গ্রাফ চড়তে শুরু করেছে। শুক্রবার সকালে হাওড়ার শালিমারে এক সুদের কারবারির দেহ উদ্ধারের পর সন্ধ্যায় শিবপুর থানা এলাকায় আর এক জন খুন হলেন জুয়ার টাকা ভাগকে কে

হাওড়ার শিবপুরে গুলি ব্যবসায়ীকে, জুয়ার ঠেকে টাকা ভাগ নিয়ে বচসার জেরে খুন

শেষ আপডেট: 6 June 2020 06:42

দ্য ওয়াল ব্যুরো: পুরোপুরি লকডাউনের সময় হাওড়া শহরে অপরাধের হার কমলেও এখন ফের অপরাধের গ্রাফ চড়তে শুরু করেছে। শুক্রবার সকালে হাওড়ার শালিমারে এক সুদের কারবারির দেহ উদ্ধারের পর সন্ধ্যায় শিবপুর থানা এলাকায় আর এক জন খুন হলেন জুয়ার টাকা ভাগকে কেন্দ্র করে। নিহতের নাম আকবর আলি আনসারি। তাঁর বয়স বছর বিয়াল্লিশ। হাওড়ার শিবপুরে পিএন বস্তি এলাকায় আকবরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে গুলি চালানোর পরে আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটে পালাচ্ছে অভিযুক্ত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কলকাতায় প্রসাধনীর দোকানে কাজ করতেন আকবর আলি আনসারি। পাশাপাশি প্রসাধন সামগ্রীর ব্যবসাও করতেন। শুক্রবার সন্ধ্যায় শিবপুর পিএম বস্তি এলাকায় নিজের বাড়ির সামনে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত আকবর আলি আনসারির বাড়ির লোকজন এই ঘটনায় এলাকার বাসিন্দা জনৈক মহম্মদ শাহরুখের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। খুনের মোটিভ নিয়ে তদন্তে নেমে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে যে আকবর এলাকায় জুয়ার ঠেক চালাতেন। তখন টাকা নিয়ে বিবাদ বাধে মহম্মদ শাহরুখের সঙ্গে। শাহরুখ দলবল নিয়ে এসে আকবরকে খুন করে বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে শাহরুখকে দৌড়াতে। ঘটনার পর থেকেই মহম্মদ শাহরুখ ফেরার। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

```