Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরে শপিং মল থেকে নিখোঁজ শিল্পপতি, অপহরণ নাকি আত্মগোপন – খতিয়ে দেখছে পুলিশ, জোগাড় করা হচ্ছে সিসিটিভি ফুটেজ

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের একটি বড় শপিং মল থেকে নিখোঁজ হয়ে গেলেন এক শিল্পপতি। এই ঘটনায় প্রাথমিক ভাবে অপহরণের আশঙ্কা করা হচ্ছে। রাজেশ জৈন নামে ওই শিল্পপতি নিখোঁজ হওয়ার পর থেকে শহরের শিল্প ও বাণিজ্য মহলে আশঙ্কা ছড়িয়েছে। পুলিশ মহলও তাঁর খো

দুর্গাপুরে শপিং মল থেকে নিখোঁজ শিল্পপতি, অপহরণ নাকি আত্মগোপন – খতিয়ে দেখছে পুলিশ, জোগাড় করা হচ্ছে সিসিটিভি ফুটেজ

শেষ আপডেট: 6 July 2020 09:10

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের একটি বড় শপিং মল থেকে নিখোঁজ হয়ে গেলেন এক শিল্পপতি। এই ঘটনায় প্রাথমিক ভাবে অপহরণের আশঙ্কা করা হচ্ছে। রাজেশ জৈন নামে ওই শিল্পপতি নিখোঁজ হওয়ার পর থেকে শহরের শিল্প ও বাণিজ্য মহলে আশঙ্কা ছড়িয়েছে। পুলিশ মহলও তাঁর খোঁজ পেতে তৎপর হয়ে উঠেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই শিল্পপতির বাড়িতে রবিবার সন্ধ্যায় একটি উড়ো ফোন এসেছিল। নিখোঁজ শিল্পপতি রাজেশ জৈন দুর্গাপুরের ফরিদপুর সংলগ্ন ন্যাচারাল হাইটস নামে একটি বহুতল আবাসনের বাসিন্দা। তাঁর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বেলা আড়াইটে নাগাদ তিনি নিজের গাড়ি চড়ে সিটি সেন্টারের জংশন মলের একটি নামি সেলুনে চুল কাটতে যান। তারপর থেকেই রাজেশের আর কোনও খোঁজ নেই। সেখান থেকেই তাঁকে অপহরণ করে হয় বলে অভিযোগ। রাজেশের পরিবারের পক্ষ থেকে বিষয়টি দুর্গাপুর পুলিশকে জানানো হয়। স্থানীয় ফরিদপুর ফাঁড়ি ও সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ আধিকারিকরা দ্রুত তল্লাশি ও তদন্তের কাজে নেমে পড়েন। পুলিশের একটি দল রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ জংশন মলে এসে খোঁজ খবর নিতে শুরু করেন। ওই মলের মলের নিজস্ব সিসিটিভি ফুটেজ এবং মলের মধ্যে থাকা দোকানগুলির নিজস্ব সিসিটিভি ফুটেজ জোগাড় করার চেষ্টা করা হচ্ছে। সেই ফুটেজ থেকে সম্ভাব্য অপহরণকারী ও তাদের ব্যবহৃত গাড়ির হদিশ মিলতে পারে বলে পুলিশ আশাবাদী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত বলেন, “আমরা গোটা ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখন তদন্ত চলছে।” পুলিশের অনুমান, ব্যবসা-সংক্রান্ত কারণে অপহরণ করা হয়ে থাকতে পারে তবে মুক্তিপণের বিষয়ে এখনো মুখ খোলেননি তার পরিবার। মুক্তিপণ চেয়ে কোনও ফোন এসেছিল নাকি আসেনি সে ব্যাপারে তাঁরা কোনও কথা জানাননি। তবে পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক মনে করেন এটি অপহরণের ঘটনা নাও হতে পারে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে রেষারেষি এবং তার দরুণ ওই ব্যবসায়ী আত্মগোপনের চেষ্টা করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুপুর পর্যন্ত ওই শিল্পপতির কোনও সন্ধান পায়নি পুলিশ। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বারোটি ফেরো-অ্যালয় কারখানার মালিক একটি জৈন পরিবার। সেই পরিবারের অন্যতম সদস্য রাজেশ।

```