Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চুঁচুড়া-ধর্মতলা রুটে সরকারি বাস চালু, ভাড়া ৪০ টাকা

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেন কবে চালু হবে তা এখনও ঘোষণা করা হয়নি রেল মন্ত্রক থেকে। তবে এরাজ্যে দোকান-বাজার মোটামুটি খুলে যাওয়ায় কলকাতার সঙ্গে যোগাযোগ দরকারি হয়ে পড়েছে। হাওড়া স্টেশন থেকে বাস পরিষেবা চালু হতে না হতেই সর্বাধিক ২০ জন যাত্রীর

চুঁচুড়া-ধর্মতলা রুটে সরকারি বাস চালু, ভাড়া ৪০ টাকা

শেষ আপডেট: 3 June 2020 09:36

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেন কবে চালু হবে তা এখনও ঘোষণা করা হয়নি রেল মন্ত্রক থেকে। তবে এরাজ্যে দোকান-বাজার মোটামুটি খুলে যাওয়ায় কলকাতার সঙ্গে যোগাযোগ দরকারি হয়ে পড়েছে। হাওড়া স্টেশন থেকে বাস পরিষেবা চালু হতে না হতেই সর্বাধিক ২০ জন যাত্রীর বিধি ভেঙে বাসে শুরু হয়েছে গাদাগাদি করে ওঠা। এই অবস্থায় চুঁচুড়া থেকে ধর্মতলার মধ্যে সরকারি বাস পরিষেবা চালু হয়ে গেল বুধবার। চুঁচু্ড়া ঘড়ির মোড়ে সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে বাস পরিষেবা চালু করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। ট্রেনের বিকল্প না হলেও সরকারি বাস চালু হওয়ায় সুবিধা হবে যাত্রীদের। বাসটি চুঁচু্ড়া থেকে ছেড়ে জিটি রোড দিয়ে শ্রীরামপুর ও উত্তরপাড়া হয়ে পৌঁছাবে হাওড়ার বালিতে। সেখান থেকে সেতু পার হয়ে ডানলপ ও সিঁথি হয়ে মহাত্মা গান্ধী রোড ধরে ধর্মতলায় পৌঁছবে। চুঁচু্ড়া থেকে ধর্মতলার ভাড়া স্থির হয়েছে ৪০ টাকা। পরে রুট বদল করে দূরত্ব কমলে ভাড়াও কমবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আপাতত সকাল সাড়ে সাতটায় ও সাড়ে আটটায় দু’টি বাস ছাড়বে চুঁচু্ড়া থেকে। ধর্মতলা থেকে ফেরার বাস ছাড়বে বিকেল সাড়ে চারটে ও বিকেল সাড়ে পাঁচটায়। হুগলি জেলায় এখনও বেসরকারি বাস পরিষেবা চালু হয়নি। তবে সরকারি বাস চালু হওয়ার খবরে সকাল থেকেই লাইন পড়ে যায় যাত্রীদের। ফিতে কেটে ও ফ্ল্যাগ অফ করে বাস পরিষেবার সূচনা করেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা এমডি গোদালা কিরণ কুমার ও চুঁচু্ড়ার বিধায়ক অসিত মজুমদার।

```