Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসে উঠলেই ১৪ টাকা! দু'কিলোমিটারের পর ধাপে ধাপে আরও, সরকারকে প্রস্তাব বাস মালিকদের

দ্য ওয়াল ব্যুরো: সামাজিক দূরত্বের বিধি মেনে বাস চালাতে গেলে আগের ভাড়ায় তা সম্ভব নয় বলে জানিয়েছিল বাস মালিকদের সংগঠন। ভাড়ার কাঠামো কেমন হবে তার প্রস্তাব বৃহস্পতিবার পরিবহণ দফতরের কাছে জমা দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। ওই প্রস্তাবে

বাসে উঠলেই ১৪ টাকা! দু'কিলোমিটারের পর ধাপে ধাপে আরও, সরকারকে প্রস্তাব বাস মালিকদের

শেষ আপডেট: 28 May 2020 10:31

দ্য ওয়াল ব্যুরো: সামাজিক দূরত্বের বিধি মেনে বাস চালাতে গেলে আগের ভাড়ায় তা সম্ভব নয় বলে জানিয়েছিল বাস মালিকদের সংগঠন। ভাড়ার কাঠামো কেমন হবে তার প্রস্তাব বৃহস্পতিবার পরিবহণ দফতরের কাছে জমা দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। ওই প্রস্তাবে কাউন্সিল বলেছে, বেসরকারি বাসে উঠলেই যাত্রীকে ভাড়া দিতে হবে ১৪ টাকা। ওই ভাড়ায় তিনি দু'কিলোমিটার রাস্তা যেতে পারবেন। তারপর প্রতি কিলোমিটারে যাত্রীদের পাঁচ টাকা করে দিতে হবে। অর্থাৎ কেউ যদি তিন কিলোমিটার যান তাঁকে দিতে হবে ১৯ টাকা। চার কিলোমিটার গেলে গুনতে হবে ২৪ টাকা। যার মোদ্দা হিসেব হাওড়া থেকে ধর্মতলা গেলে বাসের ভাড়া পড়বে ৩০টাকার বেশি। করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্বের বিধি মেনে বাসে ২০ জনের বেশি যাত্রী ওঠানোয় কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই বিধি মেনেই সরকারি বাস পরিষেবা চালু হয়েছে রাজ্যে। কিন্তু বেসরকারি বাস নামেনি। জানা গিয়েছে, এদিন বাস সিন্ডিকেটের তরফে পরিবহণ দফতরকে ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তাঁদের সঙ্গে বৈঠকে বসবে পরিবহণ দফতর। যদিও সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী-- দু'জনই ভাড়া বাড়ানোর ব্যাপারে গড় রাজি। বাস সিন্ডিকেটের তরফে আরও বলা হয়েছে, এখন বাস চালানো হবে নির্দিষ্ট কিছু এলাকায়। সেগুলি হল, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার শহরাঞ্চল, আসানসোল এবং দুর্গাপুর। অর্থাৎ গ্রামীণ বাংলায় বাস চালানো হবে না বলেই একপ্রকার বলা হয়েছে বাস মালিকদের তরফে। গতকাল থেকে অটো এবং ই-রিকশা চলা শুরু হয়েছে রাজ্যে। তার জন্যও ন'দফা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। দু'জনের বেশি যাত্রী নয়, গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক, কন্টেইনমেন্ট জোনে যাওয়ার নিষেধাজ্ঞার মতো বিধি মেনেই গণপরিবহণের এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সরকারি বাসও যাবে না কন্টেইনমেন্ট জোনে। তা ছাড়া প্রতিদিন গাড়ির ভিতর ও বাইরেও স্যানিটাইজ করতে হবে। বহু জায়গায় বিধি মেনে অফিস কাছারি শুরু হয়েছে। রাস্তায় লোকজনও বেরোচ্ছে আগের থেকে বেশি। ফলে বেসরকারি বাস চালু না করলে সরকারি বাস দিয়ে তা সামাল দেওয়া সম্ভব নয়। এখন দেখার সামনের সপ্তাহে বাস ভাড়ার নতুন কাঠামো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয় কিনা।

```