Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার বর্ধমানের ধানজমিতে, চাঞ্চল্য জামালপুরে

দ্য ওয়াল ব্যুরো: এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হল পূর্ব বর্ধমানের জামালপুরের চাষের জমি থেকে। এই ঘটনায় রবিবার সাতসকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এদিন সকালে জামালপুর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামের সাধারণ মানুষ মাঠে কাজ করতে যাওয়ার

মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার বর্ধমানের ধানজমিতে, চাঞ্চল্য জামালপুরে

শেষ আপডেট: 21 June 2020 06:11

দ্য ওয়াল ব্যুরো: এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হল পূর্ব বর্ধমানের জামালপুরের চাষের জমি থেকে। এই ঘটনায় রবিবার সাতসকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এদিন সকালে জামালপুর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামের সাধারণ মানুষ মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখতে পান একটি আধপোড়া দেহ পড়ে রয়েছে। গ্রামবাসীরাই খবর দেন পুলিশে। জামালপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের বক্তব্য, মহিলার মুখ থেকে কোমর পর্যন্ত এমন ভাবে পুড়ে গিয়েছে তাতে স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না। বর্ধমান দক্ষিণের এসডিপিও আমিনুল খান বলেন, "ময়নাতদন্তের রিপোর্ট না এলে কী কারণে মৃত্যু বলা সম্ভব নয়।" তবে প্রাথমিক ভাবে দেখে পুলিশ মনে করছে মহিলার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। স্থানীয়দের বক্তব্য, খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশেই পুড়িয়ে দেওয়ার পর ধান মাঠে দেহ ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। মৃত মহিলাকে যৌন নিগ্রহের পর খুন করা হতে পারে বলেও অনুমান অনেকেরতবে সবটাই স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর। জামালপুর হল হুগলি ও পূর্ব বর্ধমানের সীমান্ত এলাকা। নারায়ণপুরের এক গ্রামবাসী বলেন, হতে পারে এই মহিলা হুগলির বাসিন্দা। খুন করার পর তাঁকে বর্ধমানের সীমানায় ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। এমনিতে হুগলির দশঘরা ও সংলগ্ন এলাকা থেকে বহু ক্ষেতমজুর জামালপুরে চাষের কাজে যান। জামালপুর তথা বর্ধমানের অনেক জায়গা থেকে ক্ষেতমজুররা হুগলির মাঠেও খাটতে আসেন। ফলে এই বক্তব্য অযৌক্তিক নয় বলেই মনে করছে পুলিশ। তবে প্রশাসনের এখন একটাই লক্ষ্য, তা হচ্ছে মহিলার পরিচয় জানা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পূর্ব বর্ধমান জেলা লাগোয়া হুগলির একাধিক থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেখানে কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে চাইছে পুলিশ। তাঁদের বক্তব্য, প্রথমে মৃতার পরিচয় জানাটা জরুরি। তারপর বের করা যাবে কী কারণে মৃত্যু বা কারা রয়েছে এর পিছনে।

```