Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সিএএ-এনআরসির সমর্থনে বিজেপির মিছিলে হামলা, অভিযুক্ত তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব (সংশোধন) আইন ও নাগরিক পঞ্জিকরণের (এনআরসি) সমর্থনে করা বিজেপির মিছিল নিয়ে অশান্তি পূর্ব বর্ধমানের মেমারিতে। মেমারি কৃষ্ণবাজার এলাকায় বিজেপির ওই মিছিলে আক্রমণের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও ত

সিএএ-এনআরসির সমর্থনে বিজেপির মিছিলে হামলা, অভিযুক্ত তৃণমূল

শেষ আপডেট: 8 February 2020 13:10

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব (সংশোধন) আইন ও নাগরিক পঞ্জিকরণের (এনআরসি) সমর্থনে করা বিজেপির মিছিল নিয়ে অশান্তি পূর্ব বর্ধমানের মেমারিতে। মেমারি কৃষ্ণবাজার এলাকায় বিজেপির ওই মিছিলে আক্রমণের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার দুপুরে এনআরসির সমর্থনে মিছিল করছিল বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভীষ্মদেব ভট্টাচার্য। মিছিলে পুরুষ ও মহিলা মিলিয়ে শ’দেড়েক সমর্থক ছিলেন। মিছিল শুরু হওয়ার অল্পক্ষণের মধ্যেই বেশ কয়েকজন লোক মিছিলে বাধা দিতে যান। তা নিয়েই দু’পক্ষের মধ্যে হাতহাতি বেধে যায়। অশান্তি দেখে বাজার এলাকার দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। খবর যায় পুলিশে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। ভীষ্মদেব ভট্টাচার্যের অভিযোগ, “মিছিল চলাকালীন মেমারি পুরসভার পুরপ্রধান স্বপন বিষয়ীর নেতৃত্বে তৃণমূল কর্মীরা আমাদের উপরে চড়াও হয়, আমাদের মারধর করে। এমনকি মিছিলে থাকা মহিলাদেরও আক্রমণ করা হয়েছে।” বিজেপির অভিযোগ, মিছিলে তৃণমূলের হামলার ব্যাপারে তারা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ কার্যত হাত গুটিয়ে বসেছিল, তারা প্রচ্ছন্ন ভাবে শাসকদলকেই সমর্থন করছিল। পুলিশের এই আচরণের প্রতিবাদ করেছে বিজেপি। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূলের নেতা তথা মেমারির পুরপ্রধান স্বপন বিষয়ীর পাল্টা অভিযোগ, “বাইরে থেকে লোক এনে বিজেপিই ঝামেলার চেষ্টা করেছিল। আক্রমণের অভিযোগ সত্যি নয়।” এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

```