Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দু’বছর বন্ধ থাকার পরে আলুর ভরা মরসুমে হিমঘর খুলল রায়নায়

দ্য ওয়াল ব্যুরো: আলু ওঠার ভরা মরসুমে খুলে গেল বন্ধ থাকা পূর্ব বর্ধমানের রায়না সমবায় হিমঘর লিমিটেড। আগের চেয়ে ধারণ ক্ষমতা বেড়েছে এর। এই হিমঘরটি টানা দু'বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। প্রতি বছর লোকসান হত বলে সমবায় পরিচালিত হিমঘরটি বন্ধ করে দিতে বা

দু’বছর বন্ধ থাকার পরে আলুর ভরা মরসুমে হিমঘর খুলল রায়নায়

শেষ আপডেট: 11 March 2020 12:57

দ্য ওয়াল ব্যুরো: আলু ওঠার ভরা মরসুমে খুলে গেল বন্ধ থাকা পূর্ব বর্ধমানের রায়না সমবায় হিমঘর লিমিটেড। আগের চেয়ে ধারণ ক্ষমতা বেড়েছে এর। এই হিমঘরটি টানা দু'বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। প্রতি বছর লোকসান হত বলে সমবায় পরিচালিত হিমঘরটি বন্ধ করে দিতে বাধ্য হন পরিচালকরা। তখন এলাকার চাষিরা সমস্যায় পড়ে যান। পরে দেখা যায়, পুরনো যন্ত্রপাতি ব্যবহার করে যাওয়া ও পরিচালন ব্যবস্থায় ত্রুটির কারণেই এই হিমঘরটি বন্ধ হয়ে গিয়েছে। এলাকার চাষিরা চাইছিলেন যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হোক এটি। তাঁদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। মূলত তাঁর উদ্যোগেই রায়নার পাষণ্ডায় হিমঘরটি এত দিনে চালু হল। এলাকার ব্যবসায়ী গফুর আলি খান হিমঘরটি লিজ নিয়ে খোলার সিদ্ধান্ত নেন। এই হিমঘরটিতে আগে ৮০ হাজার বস্তা আলু মজুত করে রাখা যেত। দায়িত্ব নিয়ে গফুর আলি খান জানান, এবছর এক লক্ষ বস্তার বেশি আলু মজুদ রাখা যাবে এই হিমঘরে। তাঁর আশা, আগামী বছরে হিমঘরে আরও একটি চেম্বার খোলা যাবে। তখন আলু মজুতের পরিমাণ আরও বেড়ে যাবে। জেলায় রায়না, জামালপুর ও মেমারিতে প্রচুর পরিমাণে আলুর ফলন হয়। আলুর তোলার এটাই ভরা মরসুম। হিমঘর খুলে যাওয়ায় এলাকার আলুচাষিরা খুশি।

```