Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সদ্যোজাতর মৃত্যুর ঘটনায় উত্তাল বর্ধমানের নার্সিংহোম, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির নালিশ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সদ্যজাত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। পরিজনদের অভিযোগ, এই মৃত্যু নিয়ে অভিযোগ করতে গেলে, তাঁদের মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নার্সিংহো

সদ্যোজাতর মৃত্যুর ঘটনায় উত্তাল বর্ধমানের নার্সিংহোম, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির নালিশ

শেষ আপডেট: 10 June 2020 12:38

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সদ্যজাত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। পরিজনদের অভিযোগ, এই মৃত্যু নিয়ে অভিযোগ করতে গেলে, তাঁদের মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নার্সিংহোম মালিক সংগঠনের কর্তারাও আসেন। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্ধমান শহরের নবাবহাট এলাকায় ওই নার্সিংহোমে রবিবার জামালপুরের চলবলপুরের বাসিন্দা সুমন্ত খাণ্ডাইত তাঁর স্ত্রীকে ভর্তি করেন। ওইদিন রাতেই তাঁর স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। সোমবার ও মঙ্গলবার বাচ্চাটি সুস্থ ছিল বলেই দাবি পরিজনদের। কিন্তু বুধবার তাঁরা জানতে পারেন, শিশুটি মারা গেছে। সুস্থ শিশুটি হঠাৎ কীভাবে মারা গেল তা জানতে চান তাঁরা। কিন্তু সদুত্তর না মেলায় ক্ষোভে ফেটে পডেন। মৃত শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগ, নার্সিংহোমের গফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে। তাদের অভিযোগের তির মূলত আয়াদের দিকে। শিশুটির বাবা সুমন্ত খাণ্ডাইতের দাবি, মঙ্গলবার রাতে শিশুটিকে দেখভাল না করে আয়ারা ঘুমিয়ে গিয়েছিল। তাই তার শারীরিক অসুবিধা টের পায়নি। বুধবার সকালে এই নিয়ে নার্সিংহোমে বিক্ষোভ দেখায় শিশুর আত্মীয় পরিজনরা। অভিযোগ এই সময় হাসপাতালের লোকজন রোগীর পরিজনদের মারধর করে। মারতে মারতে তাঁদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় বলেও দাবি করেন। ঝামেলার খবর পেয়ে নার্সিংহোমে যায় বর্ধমান থানার পুলিশ। যায় নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের কর্তারাও। পুলিশ নার্সিংহোম কর্তা এবং রোগীর পরিজনদের নিয়ে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশের সামনেই নার্সিংহোম কর্তাদের সঙ্গে রোগীর পরিজনদের তীব্র তর্কাতর্কি বেঁধে যায়। মৃত শিশুটির পিসি শুক্লা পাল বলেন, "সম্পূর্ণ সুস্থ ছিল শিশুটি। কিন্তু মঙ্গলবার রাতে হয়তো তার কিছু সমস্যা হয়েছিল। শিশুর মা অসুস্থ থাকায় ঘুমিয়ে গিয়েছিল। এসময় আয়ারা তাদের দায়িত্ব পালন করেনি, তাই বেঘোরে প্রাণ গেল ওর। এর প্রতিবাদ জানাতে গেলে আমাদের ঘরে বন্ধ করে মারধর করা হয় এমনকি নার্সিংহোমের লোকজন আমাদের মারতে মারতে বাইরে বের করে দেয়।" যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। হাসপাতালের মালিক তারকনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, "যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু এই শিশুর মৃত্যুর ঘটনায় আমাদের কোনও গাফিলতি নেই।" বর্ধমান নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সেখ আলহাজউদ্দিন বলেন, "অশান্তির খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসি। সবার সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হয়েছে। তবে রোগীর পরিজনদের অভিযোগ সত্য নয়।" পুলিশ জানিয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

```