Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিবাহিতা প্রেমিকাকে খুন করে বর্ধমানের ভাতারে আত্মঘাতী তরুণ

দ্য ওয়াল ব্যুরো: ছেলে-মেয়েরা বড় হয়েছে, তাই বিবাহ বহির্ভূত সম্পর্ক টেনে নিয়ে যেতে চাইছিলেন না প্রেমিকা। তরুণ প্রেমিক তাঁকে ছাড়তে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত ওই মহিলাকে ডেকে নিয়ে খুন করল তরুণ, অভিযোগ তেমনই। আত্মঘাতী হয়েছেন ওই তরুণও। পূর্ব

বিবাহিতা প্রেমিকাকে খুন করে বর্ধমানের ভাতারে আত্মঘাতী তরুণ

শেষ আপডেট: 11 February 2020 08:22

দ্য ওয়াল ব্যুরো: ছেলে-মেয়েরা বড় হয়েছে, তাই বিবাহ বহির্ভূত সম্পর্ক টেনে নিয়ে যেতে চাইছিলেন না প্রেমিকা। তরুণ প্রেমিক তাঁকে ছাড়তে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত ওই মহিলাকে ডেকে নিয়ে খুন করল তরুণ, অভিযোগ তেমনই। আত্মঘাতী হয়েছেন ওই তরুণও। পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা। ভাতারের খেড়ুর গ্রামের পালপাড়ায় থাকেন জয়ন্ত সিংহ (২৪)। পাশের ছাদনী পশ্চিমপাড়া গ্রামের পম্পা রায়ের (৩৭) সঙ্গে বছর দুয়েক আগে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। মাস ছয়েক আগে তাঁরা পালিয়ে গিয়েছিলেন, পরে ফিরেও আসেন। পম্পার ছেলে-মেয়েদের কথা ভেবে তখন কেউই আপত্তি করেননি পম্পার ফিরে আসা নিয়ে। তাঁর মেয়ে নবম শ্রেণিতে পড়ে, ছেলের বয়স বছর আঠেরো। পম্পার স্বামী তপন রায় চাষের কাজ করেন। সম্প্রতি জয়ন্তর সঙ্গে সম্পর্কে ইতি টানতে চাইছিলেন পম্পা কিন্তু তাতে রাজি হচ্ছিলেন না জয়ন্ত। আজ সকালে স্থানীয় তাল-পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখেন এলাকার মানুষজন। হইচই শুরু হয়ে যায়। মৃতদেহ তুলে দেখা যায় দেহটি পম্পার। অপরদিকে খেরুর গ্রামে মঙ্গলবার সকালে জয়ন্তর মা দেখতে পান তাঁর ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছেন। তপন রায়ের অনুমান, তাঁর স্ত্রীকে খুন করে হাত-পা বেঁধে জলে ফেলে দেন জয়ন্ত। ভাতার থানার পুলিশ দু’টি মৃতদেহই উদ্ধার করে নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য। পাশাপাশি দুই গ্রামে দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে এখন এই বিষয়েই কথা হচ্ছে সকলের মধ্যে। পুলিশ তদন্ত করে দেখছে।

```