Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বর্ধমান জেলা আদালতের কক্ষ ও আশপাশ নিয়মিত জীবাণুমুক্ত করার দাবি আইনজীবীদের, চিঠি দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আদালতের এক আইনজীবীর করোনায় মৃত্যুতে শঙ্কিত বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা। লকডাউন শুরু হওয়ার পরে দেড় মাস কেটে গেলেও বর্ধমান জেলা আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি চালু হয়নি। তাতে তাঁরা অসন্তুষ্ট। আদালত স্যানিটা

বর্ধমান জেলা আদালতের কক্ষ ও আশপাশ নিয়মিত জীবাণুমুক্ত করার দাবি আইনজীবীদের, চিঠি দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টে

শেষ আপডেট: 12 May 2020 08:25

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আদালতের এক আইনজীবীর করোনায় মৃত্যুতে শঙ্কিত বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা। লকডাউন শুরু হওয়ার পরে দেড় মাস কেটে গেলেও বর্ধমান জেলা আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি চালু হয়নি। তাতে তাঁরা অসন্তুষ্ট। আদালত স্যানিটাইজ পর্যন্ত করা হচ্ছে না বলে অভিযোগ। এব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে তাঁরা চিঠি পাঠাচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। আইনজীবীরা জানিয়েছেন সিজেএম আদালতে কৌঁসুলিদের উপস্থিতিতে নিয়মিত শুনানি হচ্ছে। পকসো আদালতে একই ভাবে শুনানি হচ্ছে। নির্দিষ্ট দিন অন্তর অবকাশকালীন বেঞ্চ বসছে। সেখানেও শুনানির সময় আইনজীবীদের উপস্থিত থাকতে হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে আলিপুর আদালতের আইনজীবীর মৃত্যুর পরে এখন বর্ধমানে আদালতের কক্ষ ও চত্বর নিয়মিত ভাবে জীবাণুমুক্ত করার দাবি জোরদার হচ্ছে। বারবার জানানোর পরেও এব্যাপারে স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে আইনজীবীদের মধ্যে। বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক পার্থ হাটি বলেন, “করোনায় আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু আমাদের উদ্বেগ বাড়িয়েছে। আদালত চত্বর ও কক্ষগুলি নিয়মিত জীবাণুমুক্ত করা উচিত। এ ব্যাপারে বারের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতি ও জেলা বিচারককে চিঠি দেওয়া হবে।” বিভিন্ন জায়গা থেকে ধরে আনা অভিযুক্তদের আদালতের লকআপে রাখা হয়। এক জায়গায় অনেক জনকে রাখতে হয়। এই অবস্থা বদল করা সম্ভব হয়নি। ধৃতদের আদালতে পেশ করার আগে মেডিক্যাল পরীক্ষা করানো হয় তবে তাদের ফ্লু-ক্লিনিকে পরীক্ষা করানো হচ্ছে না। থার্মাল স্ক্রিনিংও করা হচ্ছে না এখানে। ফলে ধৃতদের মাধ্যমে করোনা সংক্রমণ যে কোনও সময় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। আদালত কক্ষে আইনজীবীরা হাজির থাকেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা এখন বসছেন। তা সত্বেও করোনা সংক্রমণ ঠেকাতে আদালত কক্ষ নিয়মিত ভাবে জীবাণুমুক্ত করা উচিত বলে মত আইনজীবীদের। আইনজীবী হরদীপ সিং অহলুওয়ালিয়া বলেন, “আদালত কক্ষ ও চত্বর নিয়মিত জীবাণুমুক্ত করা উচিত। তা না হলে যে কোনও সময় সংক্রমণের আশঙ্কা থাকে। লকআপও নিয়মিত জীবাণুমুক্ত হোক। বিষয়টির দিকে কর্তৃপক্ষ নজর দিক।” হাজত ইনচার্জ বিশ্বনাথ রায় বলেন, “ধৃতদের লকআপে ঢোকানোর আগে হাতে স্যানিটাইজার দেওয়া হয়। মাস্ক ছাড়া আসামিদের লকআপে ঢোকানো হয় না। লকআপ জীবাণুমুক্ত করার প্রয়োজন আছে। তবে বিষয়টি আমার হাতে নেই।” পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, “বিষয়টি গোচরে আসতেই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। জেলা পরিষদ বিষয়টি নিয়ে ভাবছে। ইতিমধ্যে দু’বার এনিয়ে বৈঠকও হয়েছে।” মাস দুয়েক আগে করোনা সংক্রমণ ঠেকাতে আদালতগুলিকে বেশ কয়েকটি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিকা পাঠিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য আদালত কক্ষ ও চত্বর জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। জেলা জজদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকেও। নির্দেশিকার প্রতিলিপি মহকুমা আদালতগুলিতে পাঠানো হয়। বিচারক, আইনজীবী ল-ক্লার্ক ও বিচারপ্রার্থীরা যাতে করোনায় আক্রান্ত না হন সেজন্য বেশ কয়েকটি জেলা আদালতে শুনানি বন্ধ হয়েছে। সেখানে ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে শুনানি হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন অফিস ও দফতর জীবাণুমুক্ত করা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত বর্ধমান আদালতের কক্ষ, লকআপ ও চত্বর জীবাণুমুক্ত করা হয়নি বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। করোনায় আক্রান্ত হয়ে রবিবার আলিপুর আদালতের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আদালত সূত্রে জানা গেছে ওই আইনজীবীর নাম গোবিন্দ পাল। এই ঘটনার পরে তাঁদের উদ্বেগ বেড়েছে।

```