Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বসিরহাট সীমান্তে গ্রামবাসীদের পোলাও রান্না করে খাওয়াল বিএসএফ

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের গ্রামের মানুষজনকে পোলাও ও চানা-মটর খাওয়ালেন ঘোজাডাঙা সীমান্তের বিএসএফ জওয়ানরা। এর আগেও তাঁরা বিভিন্ন সময় বিপদে পড়া মানুষজনের পাশে দাঁড়িয়েছেন। বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙায় নাকাদহ গ্রামে সীমান্

বসিরহাট সীমান্তে গ্রামবাসীদের পোলাও রান্না করে খাওয়াল বিএসএফ

শেষ আপডেট: 10 April 2020 13:27

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের গ্রামের মানুষজনকে পোলাও ও চানা-মটর খাওয়ালেন ঘোজাডাঙা সীমান্তের বিএসএফ জওয়ানরা। এর আগেও তাঁরা বিভিন্ন সময় বিপদে পড়া মানুষজনের পাশে দাঁড়িয়েছেন। বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙায় নাকাদহ গ্রামে সীমান্তরক্ষী বাহিনীর ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা নিজেরাই রান্না করে খাওয়াচ্ছেন নানা রকম খাবার। এর আগে দেখা গিয়েছিল তাঁরা গ্রামবাসীদের যেমন বিরিয়ানি খাইয়েছেন তেমনই সীমান্তে আটকে পড়া ট্রাকচালক ও খালাসিদের নিজেরা রান্না করে খাইয়েছেন। এবার কয়েকশো পরিবারকে নিজেদের হাতে তৈরি পোলাও ও চানা মটর খাওয়ালেন। খাবার তাঁরা তুলে দিলেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। ঘোজাডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্ট উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ায় দুশো জনেরও বেশি মানুষকে প্যাকেটে করে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সরষের তেল দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় গুঁড়ো দুধ, বিস্কুট ও মুড়ি। এখানে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বসিরহাটের বিডিও তাপস কুণ্ডু, এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এই সব এলাকা নির্ভর করে পণ্যবাহী গাড়ির উপরে। ওই সব গাড়ির চালক ও খালাসিরা এখাকার দোকানগুলির ক্রেতা। এখন সীমান্ত বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক চলছে না তাই এই এলাকার লোকের আয়ও বন্ধ। তাতেই সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। নারায়ণপুর থানার উদ্যোগে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে এলাকার আদিবাসী পাড়ায় চাল, ডাল, আলু প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী গরিব পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।

```