Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উচ্চমাধ্যমিকে করোনা সতর্কতা: পরীক্ষার্থী ও পুলিশকে মাস্ক দিল বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণ থেকে সতর্ক থাকার জন্য উত্তর ২৪ পরগনার পাঁচটি স্কুলের পরীক্ষার্থীদের হাতে মাস্ক তুলে দিল বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। বৈরামপুর হাইস্কুল, অম্বিকাপুর আলতাফ হোসেন হাইস্কুল, ব্যাসপুর হাইস্কুল,

উচ্চমাধ্যমিকে করোনা সতর্কতা: পরীক্ষার্থী ও পুলিশকে মাস্ক দিল বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন

শেষ আপডেট: 16 March 2020 07:17

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণ থেকে সতর্ক থাকার জন্য উত্তর ২৪ পরগনার পাঁচটি স্কুলের পরীক্ষার্থীদের হাতে মাস্ক তুলে দিল বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। বৈরামপুর হাইস্কুল, অম্বিকাপুর আলতাফ হোসেন হাইস্কুল, ব্যাসপুর হাইস্কুল, মানিকখোল হাইস্কুল ও সাতবাড়িয়া হাইস্কুল – এই পাঁচটি স্কুলের ২১৬ জন পরীক্ষার্থী এই স্কুলে পরীক্ষা দিতে এসেছেন। স্কুল ফান্ডের টাকা থেকে সোমবার তাঁদের প্রত্যেককে একটি করে মাস্ক দেওয়া হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক প্রতাপচন্দ্র রায় জানিয়েছেন, এই স্কুলে যে সব পুলিশ ও সিভিক ভলান্টিয়ার এসেছেন তাঁদের হাতেও মাস্ক তুলে দেওয়া হয়েছে। স্কুলের সব শিক্ষকশিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের পাশাপাশি মাস্ক দেওয়া হয়েছে এনসিসি বাহিনীর প্রত্যেকের হাতেও। করোনাভাইরাস সংক্রমণ থেকে সতর্ক থাকতে ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে যে সব স্কুল বন্ধ রাখতে হবে যদিও কোনও পরীক্ষা এখনও পর্যন্ত বাতিল করা হয়নি। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে রুটিন মাফিক। এই অবস্থায় করোনা সম্পর্কে ছাত্রছাত্রীদের সতর্ক করা হচ্ছে। বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষও এখানে আসা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সচেতন করেছেন। তবে সেখানেই তাঁরা থেমে থাকেননি। আরও একধাপ এগিয়ে তাঁরা মাস্ক বিতরণ করেছেন। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে করোনা সতর্কতার জন্য সব ধরনের সেমিনার বাতিল করা হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা বন্ধ করে কাগজ-কলমে হাজিরা নেওয়া হচ্ছে। বিশ্বভারতীতে বাতিল করা হয়েছে পরীক্ষা। আইআইটি খড়্গপুর ও শিবপুরের আইআইইএসটি নিয়মিত ক্লাস বন্ধ রেখে অনলাইন পঠনপাঠন শুরু করেছে। আইআইটির ক্যাম্পাস প্রায় খালি। করোনা থেকে সতর্কতার জন্য রেলের বিভিন্ন স্টেশনে কর্মীদের বায়োমেট্রিক হাজিরার বদলে চালু হয়েছে সই করে হাজিরা দেওয়া।

```