Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কী মুশকিল! দু পক্ষই বলছে, আমি আসল। তা প্রমাণ করতে বোমাবাজি

দ্য ওয়াল ব্যুরো: তুই আসল না মুই আসল! এ বলে আমি আসল। ও বলে আমি। দুজনের দাবি দুজনেই আদি তৃণমূল। আর এই নিয়েই বোমাবাজি থেকে রক্তারক্তি সব হলো বীরভূমের সদাইপুর থানার তৌরুগরীহাট গ্রামে। এক দিকে দুবরাজপুরের নেতা ভোলানাথ মিত্রের অনুগামী। বিপরীতে

কী মুশকিল! দু পক্ষই বলছে, আমি আসল। তা প্রমাণ করতে বোমাবাজি

শেষ আপডেট: 30 September 2018 13:17

দ্য ওয়াল ব্যুরো: তুই আসল না মুই আসল! এ বলে আমি আসল। ও বলে আমি। দুজনের দাবি দুজনেই আদি তৃণমূল। আর এই নিয়েই বোমাবাজি থেকে রক্তারক্তি সব হলো বীরভূমের সদাইপুর থানার তৌরুগরীহাট গ্রামে। এক দিকে দুবরাজপুরের নেতা ভোলানাথ মিত্রের অনুগামী। বিপরীতে সিউড়ির নেতা স্বর্ণময় সিংহের অনুগামী। রবিবার সকালে শাসক দলের এই দুই গোষ্ঠীর রেষারেষিতে গ্রামের আকাশ ঢেকে গেল ধোঁয়ায়।   রবিবাসরীয় সকালে ভোলানাথ মিত্রের অনুগামীরা বেরিয়েছিলেন গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে? কী জন্য এই গণস্বাক্ষর? গ্রামে পানীয় জলের দাবি? জমিতে চাষের সুবিধের জন্য ডিপ টিউবওয়েলের দাবি? নাকি একশো দিনের কাজের দাবি? নাহ! এর কোনওটাই নয়। গণস্বাক্ষরের বিষয় হলো কে আদি তৃণমূল। ভোলানাথ গোষ্ঠীর লোকেরা সক্কাল সক্কাল বেরিয়ে পড়েছিলেন তাঁদের সমর্থনে সই জোগাড় করতে। অভিযোগ তখনই তাঁদের উপর হামলা চালায় স্বর্ণময় শিবিরের লোকেরা। শুরু করে বোমাবাজি। ভোলানাথ অনুগামী শেখ গরিবের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্বর্ণময় শিবিরের সেনানী শেখ ইমলাক। তাঁর দাবি তাঁরাই আসল তৃণমূল। শেখ গরিব আসলে বিজেপি-র লোক। নিজেরাই গ্রামবাসীদের ভয় দেখিয়ে সই করাবে বলে বোমাবাজি করেছে গ্রামে। গত শুক্রবার বীরভূম জেলাপরিষদের বোর্ড গঠনের সভায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, “পুজোর পরেই আচট জমি পাচন করব। তৈরি হোন।” বিরোধীদের উদ্দেশে এ কথা বললেও, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে উনিশের ভোটের আগে নিজেদের গোষ্ঠী কোন্দল ঠেকাতে আগে পাচন করা দরকার।

```