Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহের মানিকচকে পুকুরে ভেসে উঠল গৃহবধূ ও তাঁর বোনের দেহ, অভিযুক্তরা পলাতক, তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: গৃহবধূ ও তাঁর নাবালিকা বোনকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের পুরানিগ্রাম এলাকায়। পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করে মা

মালদহের মানিকচকে পুকুরে ভেসে উঠল গৃহবধূ ও তাঁর বোনের দেহ, অভিযুক্তরা পলাতক, তদন্তে পুলিশ

শেষ আপডেট: 22 April 2020 14:12

দ্য ওয়াল ব্যুরো: গৃহবধূ ও তাঁর নাবালিকা বোনকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের পুরানিগ্রাম এলাকায়। পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন গৃহবধূ কাশ্মীরা বিবি (২৪) ও তাঁর নাবালিকা বোন সাবানা খাতুন (১২)। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে সামাজিক রীতি মেনে মানিকচক থানা নুরপুর এলাকার বাসিন্দা মোতালেব সাইয়ের মেয়ে কাশ্মীরা বিবির বিয়ে হয়েছিল মথুরাপুর অঞ্চলের পুরানি গ্রাম এলাকার বাসিন্দা পেশায় দিন মজুর শেখ সাদেকের সঙ্গে। শেখ সাদেক এখন লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে। মৃতার পরিবারের বিবাহের পর থেকেই গৃহবধূ কাশ্মীরা বিবির ওপর নানান কারণ তুলে স্বামী সহ শশুর বাড়ির লোকেরা লাগাতার অত্যাচার করত। দিন কয়েক আগে কাশ্মীরা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁর নাবালিকা বোন তাঁর কাছে এসে থাকছিলেন। বুধবার দুপুরে বাড়ি থেকে সামান্য দূরে একটি পুকুর থেকে দুই বোনকে ভাসতে দেখে তাঁদের উদ্ধার করেন স্থানীয়রা। তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দুই বোনকেই। ঘটনার খবর পেয়ে সেখানে যায় মানিকচক থানার পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ, দু’জনকেই খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত রয়েছে শ্বশুরবাড়ির লোকেরাই। এই ঘটনায় সন্ধ্যায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। অভিযুক্তরা সকলেই পলাতক। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

```