Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ববি বিজেপিতে এলে নেতা হবেন, তৃণমূলে চাকর হয়েই থাকতে হবে: দিলীপ

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ ওরফে ববি হাকিমকে বিজেপির নেতা হওয়ার অফার দিয়ে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে আত্মবিশ্বাসী বিজেপি রাজ্যসভাপতি জানিয়ে দেন, "২৩ মে, ২৩টি সিট

ববি বিজেপিতে এলে নেতা হবেন, তৃণমূলে চাকর হয়েই থাকতে হবে: দিলীপ

শেষ আপডেট: 16 March 2019 14:13

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ ওরফে ববি হাকিমকে বিজেপির নেতা হওয়ার অফার দিয়ে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে আত্মবিশ্বাসী বিজেপি রাজ্যসভাপতি জানিয়ে দেন, "২৩ মে, ২৩টি সিট।" এতদিন পর্যন্ত অমিত শাহরা কুড়ি-একুশের আশেপাশে ঘোরাফেরা করছিলেন। কিন্তু খড়্গপুরের বিধায়ক আরেকটু এগিয়ে জানিয়ে দিলেন ২৩টা হচ্ছেই। মুকুল রায়ের 'দল ভাঙানোর খেলা' নিয়ে মন্তব্য করতে গিয়ে শুক্রবার ববি বলেছিলেন, "আগে জানতাম তপন শিকদার বিজেপির নেতা। তারপর রাহুল সিনহা বা দিলীপদাদেরও মানুষ বিজেপি-র নেতা হিসেবে দেখেছে। কিন্তু এখন দেখছি ওঁদের আর কোনও গুরুত্বই নেই। দিল্লিতে শুধু মুকুল রায়েরই গুরুত্ব!" সন্দেহ নেই পুরমন্ত্রী দিলীপবাবুদের আত্মবিশ্বাসে আঘাত হানতেই এমন মন্তব্য করেছিলেন। কিন্তু মেদিনীপুরের নয়াগ্রাম থেকে উঠে আসা নেতা এ দিন বলেন, "ববি হাকিম দু'বছর আগে বলেছিলেন, কে দিলীপ ঘোষ? আজ তিনিই আমায় দাদা বলে সম্বোধন করছেন। যাই হোক, ওঁর চৈতন্য ফিরেছে।" তারপরই বলেন, "এটাই বিজেপি। এখানে আমার মতো চাষার ছেলেও রাজ্যসভাপতি হয়। ববি বিজেপি-তে এলে, যোগ্যতার সঙ্গে কাজ করলে, উনিও নেতা হবেন। আর তৃণমূলে থাকলে সারাজীবন চাকর হয়েই থাকতে হবে।" দিলীপ ঘোষের এই কথার জবাবে ববি হাকিম-ঘনিষ্ঠ এক নেতা বলেন, "ভোটের পর জনরোষ থেকে বাঁচতে দিলীপবাবুদেরই তৃণমূলের পায়ে এসে পড়তে হবে। মিলিয়ে নেবেন।" দিলীপ ঘোষকে আরও প্রশ্ন করা হয়, এত দিন পর্যন্ত অর্জুন সিংকে বলতেন 'ব্যারাকপুরের মাফিয়া'। আজ তিনিই ধোয়া তুলসীপাতা? এ দল সে দল ভাঙিয়ে কি আদৌ মানুষের সমর্থন পাওয়া যাবে? দিলীপ ঘোষের সাফ জবাব, "এখন আমাদের ব্র্যান্ড ভ্যালু, শেয়ার ভ্যালু ভালো, তাই সবাই আসছেন। এটা চলবে।" শরীরী ভাষায় আত্মবিশ্বাস যেন ছলকে পড়ছে দিলীপ ঘোষের। আসনের হিসেব কষে দিলীপবাবু বলেন, "উত্তরবঙ্গের আটটা আসনের আটটিতেই বিজেপি জিতবে। জঙ্গলমহলের সব আসনে ফুটবে পদ্মফুল। বাকিটা এ দিক ও দিক থেকে।" এখনও প্রার্থী ঘোষণা হয়নি বিজেপির। রাজ্য সভাপতি এ দিন জানিয়েছেন, কাল দিল্লিতে বৈঠক রয়েছে। তারপরই সব ঠিক হয়ে যাবে। এখনও সে ভাবে প্রচার, জনসভা শুরু হয়নি। কিন্তু বাকযুদ্ধ শুরু হয়ে গেল পুরোদমে। আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/news-state-dilip-ghosh-trashes-claim-of-anubrata-mandal-on-birbhum-result/

```