Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারামণ্ডলের বোর্ডে মেঘনাদ সাহার নাম ভুল

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষা নিয়ে বাঙালি কতটা উদাসীন তার আরও একটা লজ্জাজনক দৃষ্টান্ত দেখা গেল বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিচালিত তারামণ্ডলে। তারামণ্ডল বানানটি ভুল তো হয়েইছে, ভুল লেখা হয়েছে বিজ্ঞানী মেঘনাদ সাহার নামও। ইংরেজিতে ঠিক থাকলেও বাংলায় ত

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারামণ্ডলের বোর্ডে মেঘনাদ সাহার নাম ভুল

শেষ আপডেট: 22 February 2020 08:51

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষা নিয়ে বাঙালি কতটা উদাসীন তার আরও একটা লজ্জাজনক দৃষ্টান্ত দেখা গেল বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিচালিত তারামণ্ডলে। তারামণ্ডল বানানটি ভুল তো হয়েইছে, ভুল লেখা হয়েছে বিজ্ঞানী মেঘনাদ সাহার নামও। ইংরেজিতে ঠিক থাকলেও বাংলায় তাঁর নাম লেখা হয়েছে মেঘনাথ! এমন ভুলের কথা চাউর হতেই অস্বস্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারামণ্ডল বানানটিকে লেখা হয়েছে তারামন্ডল। অর্থাৎ ‘ণ’-এর বদলে ‘ন’ লেখা হয়েছে। সেটি অত্যন্ত দৃষ্টিকটু হয়েছে। তবে তার চেয়েও বেশি খারাপ হয়েছে ‘মেঘনাথ’ লেখা। [caption id="attachment_188716" align="aligncenter" width="1280"] এমন ভুল করায় প্রশ্নের মুখে বর্ধমান বিশ্ববিদ্যালয়[/caption] মাতৃভাষা নিয়ে ২১ ফেব্রুয়ারি এত হইচই হলেও মাতৃভাষার চর্চার ক্ষেত্রে এরাজ্য কতটা উদাসীন তা সামনে চলে এসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঘটনাতেই। [caption id="attachment_188718" align="aligncenter" width="1280"] ইংরেজি সাইনবোর্ডে অবশ্য সেই ভুল নেই[/caption] বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিচালিত তারামণ্ডলের বাইরে যে নামফলক বা সাইনবোর্ড রয়েছে তাতে বাংলা ও ইংরেজি দুটি ভাষা ব্যবহার করা হয়েছে। ইংরেজি সাইনবোর্ডে ভুল না থাকলেও বাংলায় লেখা হয়েছে মেঘনাথ সাহা। এই ভুলের জন্য কে দায়ী তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশিষ্টজনরা মনে করছেন এই ঘটনায় সকলের মাথা হেঁট হয়ে গেছে। উপাচার্য নিমাইচন্দ্র সাহা বলেন, “এরকম কোনও ভুল যদি হয়ে থাকে তা হলে আমরা সংশোধন করতে বলে দেব।” কেন এই ভুল তা নিয়ে তিনিও কোনও মন্তব্য করেননি।

```